খবর লাইভ : দেশবাসীর স্বপ্নপূরণের প্রতিনিধি বিজেপি বুধবার ভারতীয় জনতা পার্টির ৪২ তম প্রতিষ্ঠা দিবসে এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাঁর দাবি, তিন দশক পরে রাজ্যসভায় একশো পার করেছে বিজেপি-র সদস্য সংখ্যা। সংখ্যা বাড়ছে, দায়িত্বও বাড়ছে। দেশবাসীর স্বপ্নপূরণের প্রতিনিধি বিজেপি।
আরও পড়ুন- এবার জিএসটির ধাপ বদল, নতুন করে মূল্যবৃদ্ধির আঘাত
বিজেপি-র ৪২ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি রয়েছে বিজেপি-র। ৬ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে নানা কর্মসূচি পালন করবে বিজেপি৷ দলের নেতা-কর্মীদের বিভিন্ন এলাকায় কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৪ এপ্রিল অম্বেদকর জয়ন্তী পালনের মাধ্যমে শেষ হবে অনুষ্ঠান।
ভাষণে মোদি আরও বলেন, ভারতের জন্য নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। আগে মানুষ ভাবত যে সরকার আসুক কোনও পরিবর্তন হবে না। এখন দেশবাসী গর্ব করে বলছে, দেশ বদলাচ্ছে। দেশব্যাপী বিজেপি-র প্রচারে জোর দিতে হবে। জনসঙ্ঘ থেকে বিজেপি-র প্রতিষ্ঠায় যাঁরা আত্মবলিদান দিয়েছেন তাঁদের প্রণাম।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…