খবর লাইভ : সীমানা নির্ধারণের জন্য শান্তিনিকেতন দূরদর্শন কেন্দ্র লাগোয়া রাস্তায় বিশ্বভারতীর দেওয়া পাঁচিল রাতারাতি উধাও। খবর নেই খোদ কর্তৃপক্ষের কাছেও। অভিযোগ জমা পড়েনি শান্তিনিকেতন থানাতেও। কে বা কারা পাঁচিল ভেঙেছে জানা না গেলেও দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ থাকার পর পুনরায় ব্যবহার করতে পেরে খুশি স্থানীয় বাসিন্দারা। যদিও এ খবর জানা মাত্রই তৎপর হয়েছে বিশ্বভারতী। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের ওই স্থানে নিরাপত্তা রক্ষী নিয়োগ করা হয়েছে।
আরও পড়ুন- এই নিয়ে ১৪ দিনে ১২ বার বাড়ল জ্বালানির দাম
উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জানুয়ারি শান্তিনিকেতন দূরদর্শন কেন্দ্র লাগোয়া সুরশ্রীপল্লি যাওয়ার রাস্তায় পাঁচিল তুলে জনসাধারণের যাতায়াত বন্ধ করে দেয় বিশ্বভারতী। এ কথা জানতে পেরে পরের দিন অর্থাৎ ২০২১ সালের ১ জানুয়ারি দূরদর্শন কেন্দ্র লাগোয়া অবরুদ্ধ রাস্তার পরিদর্শনে যান তৎকালীন জেলাশাসক বিজয় ভারতী ও পুলিস সুপার শ্যাম সিং। সেখানে জরুরি কাগজপত্র দেখাতে না পারায় নির্মাণকর্মীদের কাজ বন্ধের নির্দেশ দেন। কিন্তু প্রাচীর নির্মাণের কাজ প্রায় সম্পূর্ণ হয়ে যাওয়ায় তারপর থেকেই বন্ধ ছিল চলাচল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…