মন্ত্রীর ছেলে-মেয়েদের সঙ্গে মাদক পার্টিতে প্রাক্তন বিগ বস বিজেতা !

খবর লাইভ  : নির্ধারিত সময়ের বাইরে গিয়ে মধ্যরাতে হায়দরাবাদের এক পাঁচতারা হোটেলে চলছিল উদ্দাম পার্টি। ভিভিআইপিদের ছেলে-মেয়েরা হাজির ছিলেন সেই পার্টিতে। ওই ‘রেভ পার্টি’তে হানা দিয়েই কমপক্ষে ১৪২ জনকে আটক করল হায়দরাবাদ পুলিশ। রবিবার ভোররাতে বানজারা হিলসের ওই পাঁচতারা হোটেলের পাবে হানা দেয় হায়দরাবাদ পুলিশের টাস্ক ফোর্স।

আরও পড়ুন-এবার মিহিলালের বিরুদ্ধেই বিস্ফোরক গ্রামবাসী
‘আরআরআর’ খ্যাত রাম চরণের কাকার মেয়ে, গায়ক তথা বিগবস তেলুগুর বিজেতা রাহুল সিপলিগুঞ্জ, অভিনেত্রী নীহারিকা কোনিডেলা, অন্ধ্র প্রদেশের এক শীর্ষ পুলিশকর্তার মেয়ে, তেলুগু দেশম পার্টির এক সাংসদের ছেলে-সহ একাধিক তারকা-সন্তান এবং পুলিশকর্তা, রাজনীতিবিদের ছেলেমেয়েদের আটক করে হায়দরাবাদ পুলিশ। পার্টি থেকে উদ্ধার করা হয়েছে গাঁজা, কোকেনের মতো নিষিদ্ধ মাদকও।
এই ঘটনার পর নীহারিকার বাবা সুপারস্টার নাগা বাবু একটি ভিডিয়ো শেয়ার করেন। জানিয়েছেন, তাঁর মেয়ের কাছ থেকে কোনও প্রকার মাদক উদ্ধার হয়নি। গায়ক তথা বিগবস তেলুগুর বিজেতা রাহুল সিপলিগুঞ্জকেও আটক করেছে। পুলিশ সূত্রে খবর, তাঁর কাছ থেকেই বেশ কিছু নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছে। প্রসঙ্গত, চলতি ফেব্রুয়ারি মাসে হায়দরাবাদ পুলিশের হয়ে একটি মাদক-বিরোধী প্রচারমূলক গান গেয়েছিলেন রাহুল সিপলিগুঞ্জ।
বানজারা হিলসের ওই পাঁচতারা হোটেলের পাবের মালিক খাম্মম জেলার প্রাক্তন সাংসদের মেয়ে। কাজের গাফিলতির জন্য বানজারা হিলসের স্টেশন হাউস অফিসার শিব চন্দ্রকে পদ থেকে সরিয়েছেন হায়দরাবাদের পুলিশ কমিশনার সিভি আনন্দ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago