খবর লাইভ : পুরসভা নির্বাচনে নির্দল প্রার্থী হওয়ায় এবার সরাসরি তার বালি খাদানে চোখ পড়ল শাসকদলের? এমনটাই অভিযোগ করেছেন আক্রান্ত নির্দল প্রার্থী ও প্রাক্তন তৃণমূল নেতা আজিজুল হোসেন। ঘটনা আরামবাগ পুরসভার চাঁদুর এলাকায়।
পরাজিত নির্দল প্রার্থীর অভিযোগ, চাঁদুর এলাকায় তাঁর যে বালিখাদান রয়েছে বুধবার সেখানে তাঁর উপর হামলা চালান তৃণমূলের একাংশ।সিসি ক্যামেরায় ধরা পড়েছে মারধরের সময়ের ছবি। স্থানীয়দের অভিযোগ, বালি খাদানের দখল ঘিরে বুধবার সংঘর্ষ বাধে আরামবাগের চাঁদুর এলাকায়। যদিও আরামবাগ তৃণমূলের একটি অংশ অভিযোগ তুলেছেন ওই নেতার বিরুদ্ধেই। তাদের দাবি, ওই নেতাকে আগেই বহিষ্কার করা হয়েছে।
আরও পড়ুন- Bhadu Sekh : ভাদু শেখ খুনের ঘটনায় ধৃত তিনজনের ১০ দিনের পুলিশ হেফাজত
যদিও আরামবাগের বাসিন্দা আজিজুল হোসেনের দাবি, চাঁদুর এলাকায় তাঁর একটি বালি খাদান রয়েছে। অভিযোগ, বুধবার সেখানে তাঁর উপর হামলা চালান তৃণমূলের একাংশ। কবীর মুন্সি নামে এক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ করেছেন আজিজুল। তাঁর অভিযোগ, ‘‘গত পুরসভা নির্বাচনে আমি নির্দল প্রার্থী হয়েছিলাম আরামবাগের ১৬ নম্বর ওয়ার্ড থেকে। আমাকে এক নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী করায় ক্ষুব্ধ হয়েছিলাম। তার পর থেকে তৃণমূল আমাকে প্রাণে মারার হুমকি দিচ্ছিল।
তিনি আরও বলেন, আমি ২০০৬ সাল থেকে তৃণমূল করি। তৃণমূলের কিছু গুন্ডা, যারা ২০১৯ সালের আগে বিজেপি করত তারা আমার উপর হামলা করেছে। আমাকে মেরে নালায় ফেলে দিয়েছিল।’’ এখন জখম হয়ে আরামবাগ হাসপাতালে ভর্তি আজিজুল। ঘটনার সত্যতা যাচাইয়ে জোরকদমে তদন্তে নেমেছে পুলিশ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…