খবর লাইভ : সকলেই চাইছেন জিটিএ নির্বাচন হোক। আগামী ২-৩ মাসের মধ্যে জিটিএ নির্বাচন হবে। সোমবার দার্জিলিংয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পর একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন করার ব্যাপারেও রাজ্য সরকার আগ্রহী, এদিন তাও জানিয়ে দেন মমতা।
মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি চাই পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন হোক৷ কিন্তু পাহাড়ে দ্বিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে৷ কেন্দ্রকে বলব আইনটা সংশোধন করুন৷’
সোমবার গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন গোর্খা জনমুক্তি মোর্চা এবং ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রতিনিধিরা। পাহাড়ের নেতারাও এদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, পৃথক রাজ্য নয়। রাজ্যের ভিতরেই থেকে বৃহত্তর স্বায়ত্তশাসনের পক্ষে পাহাড়। একদা বিজেপি ঘনিষ্ঠ নেতা রোশন গিরি বলেন, বিজেপি পাহাড়ের মানুষকে ঠকিয়েছে। তবে আগামী ২ এপ্রিল কালিম্পংয়ে নিজেদের মধ্যে বৈঠকে বৃহত্তর স্বায়ত্তশাসনের রূপরেখা নিয়ে আলোচনা হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…