খবর লাইভ: মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার বগটুইতে গিয়ে পুলিশকে স্পষ্ট নির্দেশ দেন, দলের ব্লক সভাপতি আনারুলকে গ্রেফতারের। সেই নির্দেশের দু’ঘণ্টার মধ্যে গ্রেফতার আনারুল।
বগটুই গ্রামে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘হয় আনারুলকে আত্মসমর্পণ করতে হবে না হলে যেখান থেকে হোক গ্রেফতার করতে হবে।’’ তারাপীঠ মন্দিরের কাছে থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন- Coronation Bridge: সেবকের করোনেশন ব্রিজের উপর গাড়ি বিস্ফোরণ ঘিরে চাঞ্চল্য
বীরভূমের রামপুরহাট শহর লাগোয়া সন্ধিপুর এলাকায় থাকেন আনারুল। এক সময় ওই এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন তিনি। সেই সময় কংগ্রেসের সমর্থক হিসাবেই তাকে সবাই চিনত। তৃণমূল তৈরি হওয়ার পর থেকে আনারুল কংগ্রেস ছেড়ে জোড়াফুল শিবিরে ভিড়ে যান ।
রাজনীতির ময়দানে নেমে বীরভূমের মাটিতে দক্ষ সংগঠক হিসাবে ধীরে ধীরে রামপুরহাটের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বিধানসভার বর্তমান ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। পাশাপাশি, তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বৃত্তেও চলে এসেছিলেন।
দলে তার প্রতিপত্তি এতটাই বেড়ে যায় যে, তাঁকে রামপুরহাট এক নম্বর ব্লকের সভাপতি করে দল। সাংগঠনিক দিক থেকে বগটুই গ্রাম ছিল আনারুলের আওতাতেই। নিজের এলাকায় আনারুলই হয়ে ওঠেন শেষ কথা।
তারাপীঠ থানায় আআনারুল হোসেনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রায় এক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।এরই পাশাপাশি রামপুরহাট থানার আইসি ত্রিদীপ প্রামাণিককে কর্তব্যে গাফলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে।
#Rampurhat
#chief Minister
#bogutui village
#anarul
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…