Mitali Raj: ‘সাবাস মিতু’র টিজার প্রকাশ, মিতালি রাজের চরিত্রে বাজিমাত তাপসীর

খবর লাইভ: এবার এক স্পেশ্যাল ‘ওম্যান ইন ব্লু’র কাহিনি নিয়ে আসছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। পোস্টার আগেই প্রকাশ্যে এসেছে। সোমবার প্রকাশিত হল ‘সাবাস মিতু’র (Shabaash Mithu) টিজার।

আরও পড়ুন- Lockdown China: সংক্রমণ বাড়ছে, নতুন করে লকডাউনের আওতায় চিন
ভারতের জাতীয় মহিলা ক্রিকেট দলের স্টার প্লেয়ার মিতালি রাজ। পরপর সাতবার পঞ্চাশ রান করার রেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে। চারবার বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। ২৩ বছর ধরে এমন অনেক রেকর্ড গড়েছেন। বল বাউন্ডারির বাইরে পাঠিয়েছেন। আবার প্রতিপক্ষের মেরুদণ্ড ভেঙে দেওয়ার কাজটিও দক্ষতার সঙ্গে করে চলেছেন। এমন ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করেছেন তাপসী পান্নু (Taapsee Pannu)।
প্রথমে এ ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন রাহুল ঢোলাকিয়া। কিন্তু পরে টলিউডের তারকা পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়।
দায়িত্ব পেয়েই কাজে লেগে পড়েন সৃজিত। মিতালি রাজের জীবনের নানা অজানা দিক ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তিনি। ক্রিকেটের মক্কা লর্ডসেও শুটিং করেছেন। চরিত্রের জন্য নুশিন আল খাদিরের কাছে প্রশিক্ষণ নিয়েছেন তাপসী। প্রাক্তন এই ক্রিকেটার মিতালি রাজের খুবই ভাল বন্ধু। মিতালি নিজেই নিজের কাহিনি তৈরি করেছেন, ক্যাপশনে একথা জানিয়ে টিজার প্রকাশ করেছেন পরিচালক সৃজিত। হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, “এবার খেলা পালটে যাবে।”

#Shabaash Mithu
#Taapsee Pannu
#mitali raj

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago