Indian Rail : রেলের জমি বিক্রি করার প্রক্রিয়া শুরু, শুধুই আয় বাড়ানো না কি অন্য ভাবনা?

খবর লাইভ: এবার রেলের জমি বিক্রি করার প্রক্রিয়া শুরু হল মোদী সরকার। দেশ জুড়ে রেলের উদ্বৃত্ত ১২,০৬৬ একর জমি হয় বিক্রি করে দিতে চায় রেল।

উদ্বৃত্ত জমি লিজে প্রোমোটারদের হাতে তুলে দিয়ে মোটা টাকা আয়ের সিদ্ধান্ত নিয়েছে রেল। হাওড়ার লিলুয়ায় এমনই ১৩০ কাঠা রেলের জমিতে গড়ে উঠবে বিলাসবহুল আবাসন। রেল ল্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (আরএলডিএ) ইতিমধ্যেই এই সংক্রান্ত দরপত্র ছেড়েছে। অর্থাৎ ওই ১৩০ কাঠা জমিতে আবাসন গড়তে ইচ্ছুক, এমন বেসরকারি সংস্থা খোঁজার কাজ শুরু হয়েছে। ওই জমিতে ফ্ল্যাট গড়তে ন্যূনতম ২৯ কোটি ৫৮ লক্ষ টাকা রেলের ঘরে জমা করতে হবে প্রোমোটারকে। তারপর দরপত্র পরীক্ষা করে দেখবে আরএলডিএ।

আরও পড়ুন- Carona Update: বিশ্বজুড়ে নতুন করে দাপট শুরু করোনার, ভারতে অনেকটাই নিয়ন্ত্রণে
লিলুয়ার এই ১৩০ কাঠা জমিতে ফ্ল্যাট বানাতে চেয়ে বেশ কিছু সংস্থা ইচ্ছাপ্রকাশ করেছে। চলতি ৩০ মার্চ পর্যন্ত অনলাইনে এই জমির জন্য সর্বোচ্চ দর হাঁকার সুযোগ দেওয়া হবে। তারপরই চূড়ান্ত হবে জমির দাম ও নির্মাণকারী সংস্থা।
এ প্রসঙ্গে আরএলডিএর ভাইস চেয়ারম্যান বেদপ্রকাশ দুদেজা বলেন, ‘দরপত্রে অংশগ্রহণকারী নির্মাণ সংস্থাগুলির কাছে এই প্রকল্পে প্রচুর সুযোগ অপেক্ষা করছে। জমিটির ভৌগোলিক ও পরিকাঠামোগত অবস্থান আকর্ষণীয়। কারণ, জিটি রোড এবং লিলুয়া রেল স্টেশন সংযোগকারী এই স্ট্র্যাচি রোডের উপর অবস্থিত জমিটি। সেখান থেকে হাওড়া স্টেশন তো কাছেই, বিমানবন্দর যাওয়া কিংবা সড়ক পরিবহণের ক্ষেত্রেও কোনও অসুবিধা নেই।’
জমি ছাড়াও রেল কলোনি, রেল স্টেশন, মাল্টি ফাংশনাল কমপ্লেক্স সহ একাধিক স্থায়ী সম্পদকে ভিন্ন আঙ্গিকে বাণিজ্যিকীকরণ করে আরএলডিএ। মূল লক্ষ্য, রেলকে বাড়তি লক্ষ্মীলাভ করানো। এই অর্থবর্ষে আরএলডিএ ইতিমধ্যেই অমরাবতী, আওরঙ্গাবাদ, বেরিলি, অম্বেরি সহ রেলের একাধিক জমি লিজে দিয়ে মোটা টাকা আয়ের পথ নিশ্চিত করেছে। একই সঙ্গে চলতি বছরই একাধিক রেল কলোনির জমি সংস্কারের লক্ষ্যে লিজে দিয়েছে আরএলডিএ। পূর্ব রেলের অধীনে থাকা লিলুয়ার এই ১৩০ কাঠা জমির ভোলবদল স্রেফ সময়ের অপেক্ষা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago