খবর লাইভ: চিন ও দক্ষিণ কোরিয়ায় ক্রমেই বাড়ছে করোনা ভাইরাস। সংক্রমণে প্রায় রেকর্ড গড়েছে এই দুই দেশ। পাল্লা দিয়ে কোভিড-১৯ এর প্রকোপ বাড়ছে ইউরোপীয় দেশগুলিতে।
এই করোনা যদি ক্রমশ বাড়তে থাকে তাহলে স্বাস্থ্য পরিকাঠামোতে চাপ বাড়বে বই কমবে না।
বর্তমানে এমন কোনও প্রমাণ নেই যে টিকা দেওয়ার পরে সংক্রমণ হবে না। তবে ভ্যাকসিন নিলে হাসপাতালে ভর্তি ও মৃত্যু সংখ্যা কম হচ্ছে।
আরও পড়ুন- Bollywood:রঙের উৎসবে মেতেছে বলিউডও
লক্ষ্য করা হয়েছে যে বেশ কয়েকটি রাজ্যে সংক্রমণের হার আবার বাড়ছে। আংশিকভাবে বেশ কিছু জায়গায় বাড়ছে ওমিক্রন।”
ইউরোপীয় ইউনিয়নগুলিতে অনুমোদন পেয়েছে সেগুলি হল Pfizer/BioNTech, Moderna, AstraZeneca, Janssen এবং Novavax টিকাগুলি। ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিডের বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে সকলকে।
এরই মধ্যে ইজরায়েলে পাওয়া গিয়েছে করোনার এক নতুন প্রজাতি। নতুন এই স্ট্রেনটি ওমিক্রনেরই একটি মিউটেটেড প্রজাতি বলে জানা গিয়েছে।
ওমিক্রনের BA.1 এবং BA.2 প্রজাতি মিলে এই নয়া স্ট্রেনটি তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। ইজরায়েল স্বাস্থ্য মন্ত্রকের তরফে বলা হয়েছে এই স্ট্রেনটি বিশ্বের গবেষকদের কাছেও অজানা।
#carona
#new strain
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…