খবর লাইভ: বিশ্বজুড়ে নতুন করে দাপট দেখানো শুরু করোনার। চিনে পরিস্থিতি ২০২০ সালের ভয়াবহ সময়ের থেকেও খারাপ। আরও খারাপ পরিস্থিতি দক্ষিণ কোরিয়ায়। সেখানে একদিনেই করোনা আক্রান্ত হয়েছেন ৬ লক্ষের বেশি মানুষ। একই ছবি বিশ্বের অন্য প্রান্তেও। গত এক সপ্তাহে বিশ্বে আক্রান্ত হয়েছেন এক কোটির বেশি মানুষ। গতকালই এসব নিয়ে সতর্ক করেছে WHO। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এটি হিমশৈলের চূড়ামাত্র। তারা নতুন করে বিশ্ববাসীকে সতর্ক করেছে। যদিও, ভারতে করোনা গ্রাফ এখন পুরোপুরি নিয়ন্ত্রণে।
আরও পড়ুন- Mahananda: মুক্তি পেল বহু প্রতীক্ষিত ‘মহানন্দা’ ছবির ট্রেলার, প্রত্যাশার পারদ আকাশচূম্বী
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন মাত্র ২ হাজার ৫২৮ জন। যা কমবেশি আগের দিনের মতোই। সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমলেও খানিকটা চিন্তায় রাখছে দেশের মৃত্যুহার। গত কয়েকদিনে সংখ্যাটা খানিকটা কমলেও এদিন মৃতের সংখ্যাটা আবার অনেকটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ১৪৯ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডের বলি ৫ লক্ষ ১৬ হাজার ২৮১ জন।
দেশের অ্যাকটিভ কেস কমতে কমতে নেমে এসেছে ৩০ হাজারের নিচে। এই মুহূর্তে দেশের অ্যাকটিভ কেস ৩ হাজার ৯৯৭ জন। অ্যাকটিভ কেসের হার কমে দাঁড়িয়েছে ০.০৭ শতাংশে। একই সঙ্গে স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৪ লক্ষ ৫৮ হাজার ৫৪৩ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৩ হাজার ৯৯৭ জন। সুস্থতার হার ৯৮.৭৩ শতাংশ।
#carona
#covid19
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…