খবর লাইভ: ভারতের হবে ২০২২ সালের বিশ্ব দাবা অলিম্পিয়াডের আসর। ভারতীয় দাবা সংস্থা জানিয়েছে চেন্নাইয়ে হবে এই প্রতিযোগিতা।
ভারতীয় দাবা সংস্থার তরফে টুইটে জানানো হয়েছে, ‘ভারতীয় দাবা সংস্থার স্বপ্ন সত্যি হয়েছে। ২০২২ সালে ৪৪ তম দাবা অলিম্পিয়াড হতে চলেছে ভারতের চেন্নাই শহরে।’
চলতি বছর ২৬ জুলাই থেকে ৮ অগস্ট পর্যন্ত রাশিয়ায় দাবা অলিম্পিয়াড হওয়ার কথা ছিল। তবে ভ্লাদিমির পুতিনের দেশ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পরে বিশ্ব দাবা সংস্থা দাবা অলিম্পিয়াড-সহ সব দাবা প্রতিযোগিতা রাশিয়া থেকে সরিয়ে দেয়। নির্ধারিত সময়েই ভারতে হবে সেই প্রতিযোগিতা।
আরও পড়ুন- Basanto Utsab: কেন দোল ও হোলি পালনে একদিনের ব্যবধান , জানেন?
শুধু দাবা অলিম্পিয়াড নয়, বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের জন্য আয়োজিত হতে চলা প্রথম দাবা অলিম্পিয়াড ও ৯৩ তম ফাইড কংগ্রেসের আসরও রাশিয়া থেকে সরিয়ে নেওয়া হয়েছে।দাবা অলিম্পিয়াড আয়োজনের দায়িত্ব পেয়ে খুশি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন।
#Chess
#Chess world cup
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…