খবর লাইভ: পঞ্জাবের অমৃতসরের পর মুর্শিদাবাদের জলঙ্গি। কাকমারি বিএসএফ ক্যাম্পে পরস্পরের গুলিতে নিহত দুই বিএসএফ জওয়ান। প্রাথমিকভাবে জানা গেছে, দুই জওয়ান বচসায় জড়িয়ে পড়েছিলেন। তার জেরেই একে অন্যকে গুলি করে ওই দু’জন।
নিহতেরা বিএসএফের ১১৭ নম্বর ব্যাটালিয়নের জওয়ান। বিএসএফ সূত্রে জানা গিয়েছে ওই দুই জওয়ান কোনও কারণে নিজেদের মধ্যে বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এর পর তাঁরা একে অন্যকে লক্ষ্য করে গুলি করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। এখনও পর্যন্ত ওই দুই বিএসএফ জওয়ানের নাম-পরিচয় জানা যায়নি।
কী কারণে ওই বিএসএফ জওয়ানরা নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন সেটা এখনও স্পষ্ট নয়। দু’জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে। সামগ্রিক ভাবে ঘটনার তদন্তও শুরু হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…