সেঞ্চুরি হাঁকিয়ে প্রয়াত শেন ওয়ার্নকে শ্রদ্ধা রবীন্দ্র জাদেজার

খবর লাইভ: আইপিএলে তাঁর সঙ্গে খেলার সুযোগ পেয়েছিলেন রবীন্দ্র জাদেজা। কিংবদন্তি অজি তারকার থেকে সেসময় অনেক কিছু শিখেছিলেন। সে কৃতজ্ঞতার কথা বারবার উঠে এসেছে জাদেজার মুখে। শনিবার যেন সেঞ্চুরি হাঁকিয়ে ‘মেন্টর’ ওয়ার্নকেই শ্রদ্ধা জানালেন তিনি। আর ভারতীয় অলরাউন্ডারের চওড়া ব্যাটের সৌজন্যে প্রথম টেস্টের প্রথম ইনিংসে রানের পাহাড়ে পৌঁছে গেল ভারত।

মাত্র চার রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয়েছে ঋষভ পন্থের। তবে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে জুটি বেঁধে দারুণ ইনিংস উপহার দিলেন টেস্টে নতুন করে দলে সুযোগ পাওয়া জাদেজা। ভারতীয় অলরাউন্ডার বুঝিয়ে দিলেন, সীমিত ওভারের পাশাপাশি এখনও টেস্টে তিনি কতখানি সাবলীল। মোহালিতে টেস্টের দ্বিতীয় দিন কেরিয়ারের দ্বিতীয় শতরান করে ফেললেন জাদেজা। ভাল সঙ্গ দিয়েও শর্ট বলে ক্যাচ তুলে আউট হলেন অশ্বিন। ৬১ রানে ফেরেন তিনি। লাঞ্চ ব্রেকের আগেই লঙ্কাবাহিনীর বিরুদ্ধে ৭ উইকেট খুইয়ে সাড়ে চারশোর গণ্ডি পেরিয়ে যায় টিম ইন্ডিয়া (Team India)।

এদিন অজি কিংবদন্তি ওয়ার্নকে (Shane Warne) শ্রদ্ধা জানিয়ে শুরু বল গড়ায় মাঠে। শ্রদ্ধাজ্ঞাপন করা হয় প্রয়াত অজি তারকা রডনি মার্শকেও। ওয়ার্নকে সম্মান জানাতে ক্রিকেটাররা আজ কালো আর্ম ব্যান্ড পরে খেলতে নামেন। সেই সঙ্গে এক মিনিটের নীরবতাও পালন করা হয়। ওয়ার্নের পরিবারের প্রতি সহানুভূতি জানান ভারত অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলিরা।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago