খবর লাইভ: হাওড়া স্টেশনে (Howrah station) পার্সেলে ফেলে রাখা বাক্স থেকে উদ্ধার প্রায় চারশো কিলো রুপোর গহনা ও বাট। আরও একটি বাক্স থেকে নিষিদ্ধ কাফ সিরাপ ফেন্সিডিল উদ্ধার করে আরপিএফ।
এদিন দুপুরে আরপিএফ হানা দেওয়ার পর বাক্সগুলি দাবিহীন ভাবে পড়ে থাকায় তা তুলে আনে রক্ষীরা। বাক্সগুলি থেকে প্রায় চারশো কিলো রুপোর গহনা, বাট ও ৬০০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। আরপিএফের অনুমান, রুপোর বাটগুলি ডাউন রাজধানী এক্সপ্রেস ও কাফ সিরাপগুলি ডাউন বিভূতি এক্সপ্রেসে হাওড়া আসে। এগুলি যে ভুয়ো তথ্য দিয়ে বুকিং করা হয়েছিল সে সম্পর্কে নিশ্চিত রেলরক্ষীরা। সূত্রের মতে, অধিকাংশ ট্রেনেই এখন পার্সেল ভ্যান লিজে দেওয়ায় নিষিদ্ধ বহু সামগ্রী ভুয়ো তথ্য দিয়ে বুকিং করা হয়। এদিন এই আটক সামগ্রী কাস্টমসের হাতে তুলে দেওয়া হবে বলে আরপিএফ জানিয়েছে।
দীর্ঘদিন ধরেই রেলের পার্সেল ভ্যানে চোরাচালানের অভিযোগ রয়েছে। হাওড়া স্টেশনে ভুয়ো নথি হাতিয়ার করে চোরাই যন্ত্রাংশ, নিষিদ্ধ কফসিরাফ ও সোনা-রুপোর বাট পাচার করা হয়। বেশকয়েবার অভিযান চালিয়ে নিধিশশ সামগ্রী বাজেয়াপ্ত করেছে আরপিএফ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…