পাকিস্তানের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ; নিহত কমপক্ষে ৩০, জখম ৫০

খবর লাইভ: পাকিস্তানের একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণে হত কমপক্ষে ৩০, জখম ৫০। শুক্রবার পাকিস্তানের পেশওয়ারের কোচা রিসালদার এলাকার একটি মসজিদে বিস্ফোরণ ঘটে। এক পাক সংবাদ মাধ্যমের দেওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত ৩০ জনের দেহ স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গিয়েছে, জুম্মাবারের নমাজপাঠ উপলক্ষে ওই মসজিদে উপস্থিত ছিলেন বহু মানুষ। সেই সময় আচমকা বিস্ফোরণের ঘটনা ঘটে। এখনও কোনও আতঙ্কবাদী সংগঠন এই বিস্ফোরণের দায় নেয়নি।

পেশওয়ার পুলিশের তরফে জানানো হয়েছে,উদ্ধার কাজ চলছে। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহের কাজও শুরু হয়ে গিয়েছে। তবে এই ঘটনার জন্য কারা দায়ী এই বিষয়ে এখনই কোনও মন্তব্য করা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর থেকে বিবৃতি জারি করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। পাশাপাশি আহতরা যাতে যথাযথ চিকিৎসা পান সেই বিষয়ে প্রশাসনকে নজর দেওয়ার কথা বলেছেন তিনি। জানা গিয়েছে, এই বিস্ফোরণে আট জন মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে। গোটা এলাকাটিকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago