খবর লাইভ: বারাণসীতে BJP-এর বিক্ষোভের মুখে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গার ঘাটে যাওয়ার পথেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। কালো পতাকা দেখানো হয়। সেইসঙ্গে ‘জয় শ্রীরাম’ স্লোগানও তোলা হয়। এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তরপ্রদেশের বারাণসীতে। পাল্টা মুখ্যমন্ত্রীও ‘জয় হিন্দ’ স্লোগান তোলেন। পাশাপাশিই, অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টি (সপা) র কর্মী-সমর্থকেরাও ‘মমতা জিন্দাবাদ’ ধ্বনি তুলতে শুরু করেন। সেই সময় বিক্ষোভকারীদের উদ্দেশ্যে মমতা বলেন, “এই ভাবে আমায় দমিয়ে রাখা যাবে না।”
এই ঘটনার প্রেক্ষিতে সপা-র প্রধান অখিলেশ বলেন, “বিজেপি-র অবস্থা খারাপ। কারণ, দিদি আর ভাই এক সঙ্গে বিজেপি-র বিরুদ্ধে লড়ছে। বাংলায় লজ্জাজনক হারের ধাক্কা থেকে এখনও বেরোতে পারেনি বিজেপি। তাই, বারাণসীতে কালো পতাকা দেখাচ্ছে ওঁরা। কারণ, ওঁরা জানে, উত্তরপ্রদেশেও একই অবস্থা হতে চলেছে ওঁদের। এটা ওঁদের হতাশারই বহিঃপ্রকাশ।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…