জুন মাসে আসতে চলেছে কোভিডের চতুর্থ ঢেউ! সতর্ক করছেন গবেষকরা

খবর লাইভ: জুন মাসে ভারতে আছড়ে পড়তে পারে করোনার চতুর্থ ঢেউ। এমনই আশঙ্কা করছেন কানপুর আইআইটি-র (IIT Kanpur) একদল গবেষক। তাঁদের মতে, এবার নতুন ভ্যারিয়েন্ট প্রভাব বিস্তার করতে পারে। আর সেই প্রভাব অন্তত চার মাস থাকতে পারে।

কানপুর আইআইটি-র অঙ্ক বিভাগের সবরা প্রসাদ রাজেশভাই, শুভ্রা শংকর ধর, সালাভ নামের তিন জন একটি প্রি-প্রিন্ট জার্নালে এ কথা জানিয়েছেন। সেই জার্নালে জানানো হয়েছে, জুন মাসের ২২ তারিখ থেকে করোনার চতুর্থ ঢেউয়ের প্রভাব সাধারণ মানুষ টের পেতে পারেন। আর তা অক্টোবরের ২৪ তারিখ পর্যন্ত চলতে পারে।

এই সময়কালে কোভিডের (COVID-19) নতুন ভ্যারিয়েন্ট দেখা যেতে পারে মানুষের শরীরে। তবে তা কতটা মারাত্মক হবে সেটা নির্ভর করবেন করোনা ভ্যাকসিনের কার্যকারিতার উপরে। জার্নালে গবেষকরা জানাচ্ছেন, জিম্বাওয়ে থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁরা এই অনুমান করছেন।

বর্তমানে দেশে কোভিডের তৃতীয় ঢেউয়ের প্রকোপ অনেকটাই কম। তবে এই সময়টাকে মোটেও হালকাভাবে নিতে চাইছেন না বিশেষজ্ঞরা। টিকাকরণ প্রক্রিয়া এখনও জোরকদমে চলছে। ইতিমধ্যে ১৭৭ কোটি ৫০ লক্ষেরও বেশি মানুষের টিকাকরণ হয়ে গিয়েছে। ছোটদের টিকাকরণের জন্য আরও একটি টিকা ছাড়পত্র পেয়েছে সম্প্রতি। এছাড়া বয়স্কদের বুস্টার ডোজ দেওয়া হচ্ছে।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago