খবর লাইভ: ভারতে হামলার ছক কষছে ‘আন্ডারওয়ার্ল্ড ডন’ দাউদ ইব্রাহিম। তার ‘হিট লিস্ট’-এ রয়েছে দেশের নামী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিশিষ্ট ব্যবসায়ীরা। গোয়েন্দাদের হাতে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। এমনকি ভারতের বিরুদ্ধে এই ষড়যন্ত্রকে সফল করতে একটি বিশেষ দলও গঠন করেছে দাউদ। জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা NIA।
তদন্তকারী সংস্থা জানাচ্ছে, দিল্লি এবং মুম্বইকে ‘টার্গেট’ করতে পারে দাউদ। তবে এই হিট লিস্টে কাদের নাম রয়েছে এখনও তা প্রকাশ্যে আনা হয়নি। প্রসঙ্গত, কিছুদিন আগেই অর্থপাচারের অভিযোগ উঠেছিল মুম্বইয়ে দাউদ ঘনিষ্ঠ এক ব্যক্তির বিরুদ্ধে। এছাডাও দাউদের বোন হাসিনা পার্কারের বাড়িতেও অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা।
উল্লেখ্য, ১৯৯৩ সালে ১২ মার্চ মুম্বই বিস্ফোরণের মূল চক্রী হিসেবে উঠে আসে দাউদ ইব্রাহিমে নাম। সেই সময় ঘনিষ্ঠ সঙ্গীদের নিয়ে পাকিস্তানে পালিয়ে গিয়েছিল এই ‘আন্ডারওয়ার্ল্ড ডন’, জানা গিয়েছিল এমনটাই। অভিযোগ, এরপর থেকে পাক আশ্রয়েই রয়েছে সে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…