India Win
খবর লাইভ: ইডেনে জয় দিয়ে টি২০ সিরিজ অভিযান শুরু করল ভারত। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারাল রোহিতরা।
টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। জানতেন শিশির পরে সমস্যা তৈরি করতে পারে ইডেনের মাঠে। ভারতীয় বোলারদের দাপট শুরু হয়ে যায় প্রথম ওভার থেকেই। রবি বিষ্ণোই এক ওভারে ২ উইকেট নিয়ে খেলা ঘুরিয়ে দেন। তবে ৪৪ রানের মাথায় নিকোলাস পুরানের ক্যাচ বাউন্ডারিতে হাতে নিয়েও বর্ডারে পা ঠেকে যাওয়ায় তা বাতিল হয়ে যায়।
ক্যারিবিয়ান অধিনায়ক কায়রন পোলার্ড এবং পুরান ওয়েস্ট ইন্ডিজের রানকে কিছুটা লড়াইয়ের জায়গায় নিয়ে যান। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইডেনের মাঠে শুরু থেকে ঝড় তোলেন রোহিত শর্মা এবং ঈশান কিশান। ৭ ওভারে ৬৩ রান তুলে দেন তাঁরা। রোহিত একাই ১৯ বলে ৪০ রান করেন। ঈশান ফেরেন ৪২ বলে ৩৫ রান করে।
বেশি ক্ষণ ক্রিজে টিকতে পারেননি পন্থও। ৮ বলে ৮ রান করেন তিনি। শেষ পর্বে সূর্যকুমার যাদব এবং বেঙ্কটেশ আয়ার ভারতকে জয় এনে দেন। ১৮ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন সূর্য। বেঙ্কটেশ অপরাজিত ১৩ বলে ২৪ রান করে। প্রথম টি-টোয়েন্টিতে জিতে সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত। শুক্রবার এবং রবিবারের ম্যাচেও জিততে চাইবে ভারতীয় দল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…