খবর লাইভ : নিজেদের ক্ষুদ্র স্বার্থ ভুলে এবং যাবতীয় মতানৈক্য দূরে সরিয়ে ২০২৪-এ বিজেপি-কে হারাতে ঝাঁপিয়ে পড়তে হবে৷ কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধির ডাকে ১৯টি বিরোধী রাজনৈতিক দলের বৈঠক শেষের সারমর্ম এটাই৷ সংসদের বাদল অধিবেশনে একজোট হয়ে বিরোধীরা যেভাবে সরকারকে চাপে ফেলেছিলেন, সেই বিষয়টি নিয়েও এ দিনের বৈঠকে আলোচনা হয়েছে৷
সনিয়া গান্ধির ডাকা বৈঠকে এ দিন কলকাতা থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ গত মাসের শেষে দিল্লিতে গিয়ে বিরোধী ঐক্যের সুর বেঁধে দিয়ে এসেছিলেন তৃণমূলনেত্রী৷ এ দিনের বৈঠকেও তিনি বিরোধীদের একজোট হয়ে গণতন্ত্র রক্ষার ডাক দিয়েছেন৷ কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধিও বৈঠকে বলেছেন, প্রত্যেকটি দলের নিজস্ব বাধ্য বাধকতা থাকলেও বিজেপি-কে ক্ষমতা থেকে সরাতে একজোট হওয়া ছাড়া বিকল্প কোনও উপায় নেই৷ কাজটা কঠিন হলেও ঐক্যবদ্ধ হয়ে বিরোধীরা ২০২৪-এ বিজেপি হারাতে পারেন বলেও বৈঠকে দাবি করেছেন সনিয়া গান্ধি৷
সনিয়া গান্ধি, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও এ দিনের বৈঠকে অংশ নেন ডিএমকে প্রধান ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধ্বব ঠাকরে, এনসিপি প্রধান শরদ পাওয়ার, জেডিএসের এইচ ডি দেবেগৌড়ার মতো বিরোধী নেতারা৷ এ ছাড়াও সিপিএম, সিপিআই, সমাজবাদী পার্টি, ন্যাশনাল কনফারেন্স, আরজেডি-র মতো দলগুলির নেতারাও বৈঠকে অংশ নিয়েছেন৷
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…