খবর লাইভ : সর্বভারতীয় ক্ষেত্রে স্বীকৃতি পেল এই রাজ্যের হাসপাতাল। দেশের সেরা জেলা হাসপাতালের সম্মান পেল কলকাতার এমআর বাঙুর। কেন্দ্রীয় নীতি আয়োগ ২০১৮-’১৯ সালের মূল্যায়নের ভিত্তিতে এমআর বাঙুর হাসপাতালকে সেরা ঘোষণা করেছে। মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য ভবনের তরফ থেকে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
তবে শুধু করোনা চিকিৎসার জন্য নয়। করোনার প্রকোপ শুরু হওয়ার আগের বছরের চিকিৎসা পরিষেবা ও পরিকাঠামোর জন্য এই স্বীকৃতি পেয়েছে এমআর বাঙুর। হাসপাতালের শয্যা সংখ্যা, অসুস্থের সেবা ও পরিষেবার মান, ICU শয্যা, অস্ত্রোপচার ও অন্যান্য চিকিৎসার বিষয়গুলির কথা মাথায় রেখেই এই স্বীকৃতি দেওয়া হয়েছে।
বাঙুরে রয়েছে মোট ৭১৩টি শয্যা। ৩০০-এর বেশি শয্যা আছে, এমন হাসপাতালের তালিকাতেই দেশের সেরা হয়েছে বাঙুর। এই খবরে খুশি হাসপাতালের সুপার শিশির নস্কর।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…