খবর লাইভ : মহামারী আইন ভঙ্গের অভিযোগে ভোর রাতে গ্রেফতার করা হল দেবাংশু, সুদীপ সহ ১১ জন তৃণমূল নেতা-কর্মীকে। রবিবার বেলা ১১টায় তাঁদের আদালতে পেশ করা হবে। শনিবার ত্রিপুরায় আক্রান্ত হয়েছিলেন যুব তৃণমূল নেতারা। ইটের আঘাতে রক্তাক্ত হন সুদীপ রাহা, জয়া দত্ত। আঘাত পান দেবাংশু ভট্টাচার্যও। এরপর শনিবার রাত থেকেই ত্রিপুরার খোয়াই থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন তৃণমূল কংগ্রেসের যুব নেতারা।
এই হামলার প্রতিবাদে এবং আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াতে রবিবারই ত্রিপুরা যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটি টুইটে তিনি লেখেন, BJPর হিংস্র গুন্ডাদের হাতে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াতে আমি ত্রিপুরায় আসছি। শেষ রক্তবিন্দু দিয়ে এই লড়াই চালিয়ে যাব। এটাই আমার অঙ্গীকার। বিপ্লব দেবের ক্ষমতা থাকলে আটকান। ত্রিপুরার উদ্দেশে রওনা দিয়েছেন ব্রাত্য বসু, দোলা সেন এবং কুণাল ঘোষও।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…