খবর লাইভ : ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে খুনের চেষ্টা! গাড়িতে পিষে মেরে ফেলার চেষ্টার অভিযোগ। চাঞ্চল্যকর এই ঘটনায় গোটা রাজ্য জুড়ে শোরগোল। মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের উপর প্রাণঘাতী হামলার অভিযোগে আগরতলায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে আগরতলায় ঘটেছে এই মারাত্মক ঘটনা। রাতের শহরের নাইট কার্ফু পরিস্থিতি দেখতে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। আইজিএম চৌমুহনীর কাছে আচমকাই তাঁর নিরাপত্তাকর্মীরা লক্ষ্য করে একটি গাড়ি দ্রুতবেগে ছুটে আসছে মুখ্যমন্ত্রীর দিকে। রাস্তা পেরোতে যেতেই তাঁকে চিৎকার করে সতর্ক করেন সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা। শেষ মুহূর্তে লাফ দিয়ে সরে এসে প্রাণ বাঁচান বিপ্লব দেব। গাড়িটি গতি না কমিয়ে পালিয়ে যায় সেখান থেকে।
যদিও ঘটনার আধ ঘণ্টার মধ্যে গাড়িটিকে আটক করে ড্রাইভার সহ তিন আরোহীকে ধরে ফেলে পুলিশ। ধৃতদের নাম শুভম সাহা (২৭), আমন সাহা (২৫) এবং গৈরিক ঘোষ (২৪)। শুক্রবার ধৃতদের কোর্টে তোলা হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…