একসঙ্গে তৃণমূলের ৬ সাংসদ সাসপেন্ড, মুলতুবি রাজ্যসভা

খবর লাইভ: রাজ্যসভার ওয়েলে নেমে বিক্ষোভের জেরে সাসপেন্ড তৃণমূল কংগ্রেসের ৬ সংসদ। দোলা সেন, নাদিমুল হক, মৌসম নূর, শান্তা ছেত্রী, আবিররঞ্জন বিশ্বাস অর্পিতা ঘোষকে সাসপেন্ড করা হয়েছে।

বুধবার রাজ্যসভায় অধিবেশন শুরু হতেই তৃণমূল-সহ বিরোধী দলের সাংসদরা প্ল্যাকার্ড হাতে ওয়েলে নেমে আসেন। পেগাসাস কাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু তাঁদের নিজ নিজ জায়গায় ফিরে যাওয়ার অনুরোধ করলেও তাতে তাঁরা কর্ণপাত করেননি বলে অভিযোগ। তার পরই অধিবেশন বানচালের অভিযোগ তুলে এক দিনের জন্য সাসপেন্ড করা হয় তৃণমূলের ছয় সাংসদকে।

কয়েকদিন আগে শান্তনু সেনকে গোটা অধিবেশনেই সাসপেন্ড করে দিয়েছিলেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। কেন্দ্রীয়মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যখন রাজ্যসভায় বক্তব্য রাখছিলেন সেই সময় শান্তনু সেন তাঁর কাছে চলে আসেন এবং মন্ত্রীর হাতে থেকে কাগজ ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলেন।

রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন জানিয়েছেন বিষয়টি নিয়ে তাঁরা প্রতিবাদ জানাবেন।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago