Mayank Agarwal
খবর লাইভ: অনুশীলনে চোট পেলেন ভারতীয় দলের ওপেনিং ব্যাটসম্যান মায়াঙ্ক আগরওয়াল। বুধবার থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। চোটের কারণে প্রথম টেস্টে খেলতে পারবেন না মায়াঙ্ক। সোমবার অনুশীলনের সময় মহম্মদ সিরাজের বল খেলতে গিয়ে মাথার পিছনে লাগে তাঁর। মায়াঙ্কের কনকাশন পরীক্ষা হবে।
বোর্ড সূত্রে খবর, সিরাজের শর্ট বল খেলতে গিয়ে বলের ওপর থেকে চোখ সরিয়ে নেওয়ায় মাথার পিছনে চোট পান ভারতীয় দলের এই ওপেনিং ব্যাটসম্যান। সঙ্গেসঙ্গে হেলমেট খুলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। দ্রুত ছুটে আসেন ফিজিও নিতিন পটেল। নেট থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় মায়াঙ্ককে। দ্রুত প্রাথমিক চিকিৎসা শুরু হয়।
টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, মায়াঙ্কের পরিবর্তে দলে আসতে পারেন কেএল রাহুল। তবে ওপেন করার থেকে রাহুল এখন মিডল অর্ডারেই খেলতে বেশি পছন্দ করেন। সেক্ষেত্রে সুযোগ এসে যেতে পারে বাংলার ওপেনার অভিমন্যু ঈশ্বরনের কাছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…