Mamata banerjee
খবর লাইভ: “গ্রামের গরিব ক্লাবগুলিকে আমরা এক লক্ষ বল দেব। খেলাশ্রী প্রকল্পে সব ক্লাবগুলিকে সাহায্য করা হবে। প্রতিযোগিতা প্রতিযোগিতা, ভালবাসা, ভালবাসা। খেলাধুলার মধ্যে দিয়েই একে অপরকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমি চাই, মহামেডানও খেলুক। বাংলার ক্লাবগুলি ভাল ভূমিকা নিক।” সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কেউ মানুন অথবা না মানুন, ‘খেলা হবে’ সারা দেশে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। দিল্লিতেও খেলা হবে শোনা যাচ্ছে। খেলা ছাড়া তো জীবন চলে না। খেলার মধ্যে দিয়েই ঐক্য, সম্প্রীতি, সংহতি, সুস্বাস্থ্য, সভ্যতা সব কিছু গড়ে ওঠে। প্রতিটি খেলাই আমাদের প্রিয়।
ইস্টবেঙ্গলের সঙ্গে বিনিয়োগকারীদের চুক্তি সমস্যা নিয়েও এদিন মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “চুক্তি নিয়ে একটু ঝগড়াঝাটি হচ্ছে। কিন্তু, সব ঠিক হয়ে যাবে। আমি চাই ইস্টবেঙ্গল ISL খেলুক। মোহনবাগান, ইস্টবেঙ্গল শুধু নয়, মহমেডানও খেলুক।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…