খবর লাইভ : নীল বা লালবাতির অবাধ ব্যবহার। যাতে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। কলকাতা সহ রাজ্যে লাল-নীলবাতির গাড়ির সংখ্যা কত? রাজ্য সরকারের কাছে এবার তা জানতে চাইল আদালত।
শুনানি চলাকালীন আদালত জানায়, রাজ্যে কতগুলো লাল-নীলবাতির গাড়ি চলে তার হিসেব দিতে হবে পুলিশকে। শুধু তাই নয়, কত গাড়িতে স্বচ্ছ কাচের বদলে, কালো কাচ লাগানো হয়েছে তারও হিসেব চাওয়া হয়েছে। সম্প্রতি ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে ধৃত ভুয়ো আইএএস দেবাঞ্জন দেব ছাড়াও নীলবাতি লাগিয়ে গাড়িতে ঘোরার দায়ে ভুয়ো ভিজিল্যান্স অফিসারকেও গ্রেফতার করে পুলিশ। কারা নীলবাতি বা লালবাতির গাড়ি ব্যবহার করতে পারেন, তা নিয়ে স্পষ্ট নির্দেশিকা রয়েছে। তারপরেও অনেকে নিয়ম ভেঙে গাড়িতে এই ধরনের বাতি ব্যবহার করছে বলে অভিযোগ ওঠে। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি।
ওইদিন সিবিআইয়ের তরফে আইনজীবীদের আদালতে হাজির থাকার কথা বলা হয়েছে। কারণ কসবার জাল ভ্যাকসিন শিবির ও ভ্যাকসিনের গোলমাল নিয়ে তিনটি মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। সেই মামলা গুলিতে পৃথক তদন্ত সংস্থা এমনকী সিবিআইকে দিয়ে তদন্তেরও আবেদন রয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…