Categories: Special NewsState

আরও ২ ক্যান্সার হাসপাতাল বানাচ্ছে রাজ্য সরকার, অভয়বাণী মমতার

খবর লাইভ : ক্যান্সারের মতো মারণ ব্যাধির চিকিৎসার জন্য রাজ্যে আরও দুটি ক্যান্সার হাসপাতাল তৈরি করা হবে। নবান্নে এদিন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে একটি হবে এসএসকেএম হাসপাতালে ও অন্যটি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালের সঙ্গে হাত মিলিয়ে ওই হাসপাতাল তৈরি করা হবে বলে জানান তিনি।
পড়ুয়াদের পাশে দাঁড়ানোর দিনেই রাজ্যের ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য আরও এক বড়সড় পদক্ষেপ নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালের সঙ্গে যৌথ উদ্যোগে রাজ্য সরকার আরও দুটি ক্যান্সার হাসপাতাল খুলছে বলে ঘোষণা করেছেন তিনি। রাজ্যে ক্যান্সার হাসপাতাল খোলার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মমতা বলেন, ‘রাজ্য থেকে প্রচুর ক্যান্সার রোগী মুম্বইয়ে টাটা ক্যান্সার হাসপাতালে চিকিৎসা করাতে যান। সেখানে গিয়ে থাকা, খাওয়া নিয়ে সমস্যায় পড়েন অনেকে। চিকিৎসকদের দেখানোর ক্ষেত্রেও সমস্যার মুখোমুখি হতে হয়। সেই সমস্যা এড়াতে টাটার সঙ্গে যৌথভাবে আমরা রাজ্যে দুটি ক্যান্সার হাসপাতাল তৈরি করছি।’
রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে ইতিমধ্যেই প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। টিকাকরণের ক্ষেত্রেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘এখনও পর্যন্ত ২ কোটি ১৭ লক্ষ লোককে ভ্যাকসিন দেওয়া হয়েছে। ৩ কোটি ভ্যাকসিন চেয়েছিলাম, পাইনি। এখনও পর্যন্ত ৫৯ কোটি টাকার ভ্যাকসিন কিনেছি। টিকাকরণে রাজ্য সরকার প্রথম।’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago