Categories: State

সরে দাঁড়ালেন শীর্ষ আদালতের বাঙালি বিচারপতি, নারদ মামলা: মমতার আর্জি নিয়ে শুক্রবার ফের শুনানি

খবর লাইভ : নারদ মামলায় তাঁকে জড়ানোর প্রতিবাদে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলার শুনানি নিয়ে মঙ্গলবার শীর্ষ আদালতের আঙিনায় বেশ নাটকীয় ঘটনা ঘটল। সকালে মামলার শুনানি শুরুর মুখেই ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ানোর কথা জানান ডিভিশন বেঞ্চের অন্যতম সদস্য বিচারপতি অনিরুদ্ধ বসু। শেষ পর্যন্ত ডিভিশনের অন্য বিচারপতি হেমন্ত গুপ্তের আর্জি মেনে এদিনই নতুন বেঞ্চ গঠন করেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এন ভি রামানা। নতুন বেঞ্চের বিচারপতি বিনীত শরণ ও বিচারপতি দীনেশ মাহেশ্বরী জরুরি ভিত্তিতে মামলার শুনানি চালু করে দিলেও বেশিক্ষণ শুনানি চলেনি। আগামী শুক্রবার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। ওই দিন পর্যন্ত যাতে নারদ মামলা স্থানান্তর নিয়ে কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ কোনও শুনানি না করে, তার অনুরোধ জানিয়েছেন শীর্ষ আদালতের বিচারপতিরা।

গত ১৭ মে নারদ মামলায় আচমকাই চার অভিযুক্ত ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। নিজের সতীর্থদের গ্রেফতারের খবর শুনেই নিজাম প্যালেসে ছুটে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই ঘটনাকে হাতিয়ার করে নারদা মামলায় মুখ্যমন্ত্রীকে পক্ষ (পার্টি) হিসেবে জড়িয়েছে সিবিআই। রাজ্যের প্রশাসনিক প্রধানকে জড়ানোর বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে হলফনামা জমা দেওয়ার চেষ্টা করেন মুখ্যমন্ত্রীর আইনজীবী রাকেশ দ্বিবেদী। কিন্তু ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়রা সিবিআইয়ের আইনজীবীর কথায় সায় দিয়ে হলফনামা গ্রহণে অস্বীকৃতি জানান। হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মুখ্যমন্ত্রী, রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক।
শীর্ষ আদালতে বিচারপতি হেমন্ত গুপ্ত ও বিচারপতি অনিরুদ্ধ বসুর ডিভিশন বেঞ্চে মামলার শুনানি শুরু হওয়ার কথা থাকলেও বিচারপতি অনিরুদ্ধ বসু নিজেকে মামলার শুনানি থেকে সরিয়ে নেন। ফলে অনিশ্চিত হয়ে পড়েছিল শুনানি। ডিভিশন বেঞ্চের অন্য বিচারপতি হেমন্ত গুপ্ত মামলাকারীদের আইনজীবীদের জানান নতুন বেঞ্চ গঠনের জন্য প্রধান বিচারপতিকে অনুরোধ জানাবেন। খানিক বাদেই অবশ্য বিচারপতি বিনীথ শরণ ও বিচারপতি দীনেশ মাহেশ্বরীকে নিয়ে নতুন বেঞ্চ গঠন করা হয়। ওই বেঞ্চে মামলার শুনানি শুরুও হয়। বিচারপতি বিনীত শরণ জানান, মামলাটি কী নিয়ে, নতুন বেঞ্চ সেই বিষয়ে অবহিত নয়। তাই আগামিকাল মামলার মূল শুনানি শুরু হবে। তখন মুখ্যমন্ত্রীর আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন, বুধবার কলকাতা হাইকোর্টে নারদ মামলার শুনানি রয়েছে। তাই শুক্রবার পর্যন্ত যাতে যাতে হাইকোর্টে শুনানি না হয় তার নির্দেশ দেওয়া হোক।’
মমতার আইনজীবীর কথায় আপত্তি জানান সিবিআই আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা। দুই আইনজীবীর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়ে যায়। দুই আইনজীবীর আচরণে ক্ষুব্ধ হয়ে বিচারপতি বিনীত শরণ বলেন, ‘আপনারা এ রকম করলে আমি মামলা ১৫ দিনের জন্য পিছিয়ে দেব।’ তাতেই শান্ত হন দু’পক্ষের দুই আইনজীবী। শেষ পর্যন্ত শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানায় ডিভিশন বেঞ্চ। ততদিন পর্যন্ত নারদ মামলার শুনানি যাতে না করা হয়, তার জন্য কলকাতা হাইকোর্টকে অনুরোধ জানিয়েছেন বিচারপতিরা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago