Categories: National

বেশি সন্তান থাকলেই মিলবে ১ লাখ টাকা! ঘোষণা মন্ত্রীর

খবর লাইভ : মিজোরামের ক্রীড়ামন্ত্রীর আজব ঘোষণা। মন্ত্রীর বিধানসভা অঞ্চলে সর্বোচ্চ সন্তান থাকা পরিবারকে ১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে! যদিও কতগুলো সন্তান থাকতে হবে, সেই সংখ্যা তিনি উল্লেখ করেননি ক্রীড়ামন্ত্রী রবার্ট রোমাভিয়া রয়তে।

অসমে কার্যকর হয়ে গিয়েছে দুই সন্তান নীতি। বিহার, উত্তরপ্রদেশও সেই ঘোষণা করতে চলেছে। এমনকী কেন্দ্রীয় সরকারও জনসংখ্যা নিয়ন্ত্রণের ওপর জোর দিয়েছে। এমন সময় মিজোরামে উলট-পুরাণ!ক্রীড়ামন্ত্রী রয়তে রবিবার ‘ফাদারর্স ডে’ উপলক্ষে ঘোষণা করেছেন, তাঁর আইজল পূর্ব-২ বিধানসভা কেন্দ্রের মধ্যে সর্বাধিক সংখ্যক সন্তান যাদের আছে, সেই দম্পতিদের ১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এ ছাড়াও পাওয়া যাবে শংসাপত্র এবং ট্রফি।
মন্ত্রীর দাবি, বন্ধ্যাত্বের হার এবং মিজো জনসংখ্যা কমে যাচ্ছে। যা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এরজন্য বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন বাধা পাচ্ছে। কম জনসংখ্যা মিজোদের মতো ক্ষুদ্র উপজাতির অস্তিত্ব এবং অগ্রগতির জন্য গুরুতর সমস্যা এবং বাধা। উল্লেখ্য, এখানে বিভিন্ন মিজো উপজাতির বাসস্থান। ২০১১ সালের আদমশুমারি অনুসারে এই রাজ্যের জনসংখ্যা ১০ লাখ ৯১ হাজার ১৪। রাজ্যটির মোট আয়তন ২১ হাজার ৮৭ বর্গ কিলোমিটার। প্রতি বর্গ কিলোমিটারে মাত্র ৫২ জন লোক বাস করেন। ভারতে জনঘনত্বের দিক থেকে মিজোরাম রয়েছে তালিকায় শেষের দিক থেকে দ্বিতীয় নম্বরে। একেবারে শেষে রয়েছে অরুণাচল প্রদেশ। এই রাজ্যে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র ১৭ জন বাস করেন।
কয়েকদিন আগেই মিজোরামের আইজলে ৭৬ বছর বয়সী জিওনা চানার মৃত্যু হয়। তার স্ত্রী ছিলেন ৩৮ জন এবং সন্তান ৮৯ জন। নাতি-নাতনী রয়েছে ৩৩জন। দাবি, করা হচ্ছে জিওনার পরিবার পৃথিবীর বৃহৎ পরিবার।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago