খবর লাইভ : দিল্লি আনলক হতেই নতুন আশঙ্কা হাইকোর্টের। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের এই সিদ্ধান্ত বড়সড় বিপদ ডেকে আনতে পারে। শুক্রবার এমনই জানালো দিল্লি হাইকোর্ট। হাইকোর্টের সতর্কবার্তায় বলা হয়েছে, কোভিড নিয়মবিধি ভঙ্গ করলে, তৃতীয় ঢেউই এগিয়ে আসবে।
করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহ প্রভাব পড়েছিল দিল্লিতে। অক্সিজেন ও শয্যার অভাবে বহু আক্রান্ত মারা যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টানা দেড় মাস ঘরবন্দি রাখা হয় দিল্লিবাসীদের। ১৯ এপ্রিল থেকে শুরু হয় লকডাউন। তবে সংক্রমণের গ্রাফ কমতেই আনলকের পথে হাঁটেন কেজরিওয়াল। কিন্তু বাজারহাট, শপিংমলগুলি খুলতেই অসচেতন মানুষের ভিড়। কোভিড আবহে এই অসচেতনতাই বড় বিপদের কারণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন চিকিৎসকরা। এবার একই আশঙ্কার কথা শোনালো দিল্লি হাইকোর্ট। রাজ্যর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কাছ থেকেও করোনা পরিস্থিতি জানতে চেয়ে নোটিশ পাঠিয়েছে আদালত। একইসঙ্গে করোনাবিধি ভঙ্গকারী দোকানদার ও সাধারণ মানুষদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…