Categories: Special NewsState

কৃষক বন্ধু প্রকল্পে বর্ধিত সাহায্য শুরু আজ, ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

খবর লাইভ : নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন। রাজ্যে ক্ষমতায় ফিরেই তৃণমূল সরকার ‘কৃষক বন্ধু’ প্রকল্পে আর্থিক সাহায্যের পরিমাণ দ্বিগুণ করার সিদ্ধান্ত ঘোষণা করেছিল। সেই মতো আজ বর্ধিত সাহায্যের প্রথম কিস্তির টাকা তুলে দেওয়া হবে কৃষকদের অ্যাকাউন্টে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ভার্চুয়াল মাধ্যমে সেই টাকা তুলে দেবেন কৃষকদের অ্যাকাউন্টে। যাঁদের এক একরের বেশি জমি রয়েছে, তাঁরা এবার থেকে বছরে দু’দফায় পাবেন ১০ হাজার টাকা। এক একরের কম জমি যাঁদের তাঁরা পাবেন দু’দফায় ৪ হাজার টাকা।

রাজ্যের প্রায় ৬৭ লক্ষ কৃষক এবার এই সুবিধা পেতে চলেছেন বলে অনুমান কৃষি দফতরের। গত বছর প্রায় ৬২ লক্ষ কৃষকের কাছে এই সুবিধা পৌঁছেছিল। কৃষক বন্ধু প্রকল্প ছাড়াও দুয়ারে রেশন, লক্ষ্মী ভান্ডার ও স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। ভোটে জেতার পর রাজ্য মন্ত্রিসভা এই প্রস্তাবগুলি কার্যকরী করার লক্ষ্যে সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী এদিন শুধু কৃষক বন্ধু প্রকল্পের অর্থ বিলিই নয়, যশের ফলে যেসব জমিতে নোনা জল ঢুকে ক্ষতি হয়েছে, সেইসব চাষীদের বিশেষ প্রজাতির স্বর্ণ ধানের বীজও তুলে দেবেন তিনি।

নবান্নের কর্তারা জানিয়েছেন, লক্ষ্মী ভান্ডার প্রকল্পে রাজ্যের ১ কোটি ৬০ লক্ষ পরিবারের একজন করে মহিলা মাসিক আর্থিক সাহায্য পাবেন। সাধারণ পরিবারের ক্ষেত্রে এই অঙ্ক ৫০০ টাকা। তপশিলি জাতি উপজাতি পরিবারের মহিলারা পাবেন ১ হাজার টাকা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago