Categories: National

লস্কর জঙ্গি হামলায় শহিদ দুই প‍ুলিশ কর্মী

খবর লাইভ : গ্যাংস্টার এনকাউন্টারের ঘটনায় তোলপাড় যখন কলকাতা ঠিক সেই সময় জম্মু-কাশ্মীরে ফের জঙ্গি হামলা। শনিবার সোপোরে পুলিশ ও সিআরপিএফের ক্যাম্প লক্ষ্য করে গ্রেনেড বর্ষণ করে জঙ্গিরা। আর তাতেই শহিদ হলেন দুই পুলিশ কর্মী। জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে আরও দুই সাধারণ নাগরিকের।

জঙ্গিরা ঘাঁটি গেড়ে বসে রয়েছে, গোপন সূত্রে এমন খবর ছিল সিআরপিএফের কাছে। সেইমতো সোপোরের আমারপোড়ায় যৌথ ক্যাম্প তৈরি করেছিল পুলিশের সঙ্গে। শনিবার আচমকাই সেখানে জঙ্গি হামলা ঘটে যায়। প্রথমে একটি গ্রেনেড বিস্ফোরণ হয়। তারপর একতরফা গুলিতে আহত হয়েছেন অনেকে। হামলায় প্রাণ হারিয়েছেন দুই পুলিশ কর্মী। পাশাপাশি আরও দুজন স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়েছে। সিআরপিএফ সূত্রে খবর, দুই থেকে তিন জন জঙ্গি এই হামলা চালিয়েছে। ইতিমধ্যেই আমারপোড়া এলাকাটি ব্যারিকেড করে দেওয়া হয়েছে। জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি।

কাশ্মীরের আইজি বিজয় কুমার জানিয়েছেন, জঙ্গি হামলায় মোট চারজন প্রাণ হারিয়েছেন। তাঁদের মধ্যে দুই পুলিশ কর্মী রয়েছেন। বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা ও আরও দুই পুলিশ কর্মী এই ঘটনায় গুরুতর আহত হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার নেপথ্যে জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবা রয়েছে বলেই অনুমান করা হচ্ছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago