খবর লাইভ : রাজনীতিতে আসছেন শাহরুখ খান? তেমনটাই জল্পনা শুরু হয়েছে বি টাউনে। কারণ জানা গিয়েছে, সন্ধে ৭টার সময় ‘মন্নতে’ ভোটকুশলি প্রশান্ত কিশোরের সঙ্গে কিং খানের সাক্ষাৎ বিষয়টি। বেলা বাড়তেই জানা যায় রাজনীতি নয়, পিকের সঙ্গে কাজের বিষয়েই এই বিশেষ সাক্ষাৎ। এমনিতেই পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডার শাহরুখকে শুভেচ্ছা দেওয়ার কথা ছিল পিকের। আর সেই সুযোগেই পিকের সঙ্গে নতুন কাজ করতে চলেছেন বলিউডেড় বাদশা।
শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্টের তরফে পিকের জীবনি নিয়ে একটি ওয়েব সিরিজ বানানো হবে। যেখানে পিকের ভোটকুশলি হওয়া নিয়ে সমস্ত জার্নি ধরা হবে ক্যামেরার মাধ্যমে। কীভাবে এই পেশায় আসা? কীভাবে কাজ শুরু? ভবিষ্যৎ কী? মোদি থেকে মমতা গোটা জার্নি রেড চিলিস বানাবে ও দেখাবে ওয়েব সিরিজের আকারে। সেই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আজ শাহরুখের বাড়িতে গিয়েছেন পিকে।
নেটফ্লিক্সে মুক্তি পাবে পিকের বায়োপিক। ভারতের যুব সমাজে কিংবা রাজনীতির ময়দানে পিকে চর্চার বিষয়। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় মুখ্যমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার পর তাঁর দর বেড়েছে। সঙ্গে বেড়েছে জনপ্রিয়তা। ভারতীয় সংসদীয় রাজনীতিতে পিকের ফর্মুলা ও কৌশলের জন্য বড়বড় রাজনৈতিক ব্যক্তি ব্যর্থ হয়ে যায়। তাই তাঁর কাজের ফর্মুলা ও ট্যাকটিক্স জানতে সবাই আগ্রহী। আর এই বিষয়কেই দর্শকদের সামনে আনতে চান শাহরুখ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…