খবর লাইভ : রাজ্যে দৈনিক সংক্রমণ বেশ কয়েকদিন ধরেই নিম্নমুখী। শুধুমাত্র এই রাজ্যে নয়, দেশ জুড়েই অনেকটাই কমে এসেছে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব। ফলে বিভিন্ন জায়গায় ক্রমশ শিথিল হচ্ছে করোনা বিধিনিষেধ। এবার বেশ কয়েকটি ট্রেনও চালু হয়ে গেল হাওড়া ও শিয়ালদা ডিভিশনে। শনিবার থেকেই পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলে একাধিক দূরপাল্লার ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে।
হাওড়া থেকে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন শনিবার থেকেই চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলি হল হাওড়া-বিকানের স্পেশাল, হাওড়া-দেরাদুন স্পেশাল, হাওড়া-ঋষিকেশ স্পেশাল, হাওড়া-ভোপাল স্পেশাল, হাওড়া-গুয়াহাটি স্পেশাল, হাওড়া-আগরতলা স্পেশাল, হাওড়া-রক্সৌল স্পেশাল ও হাওড়া-রাঁচি শতাব্দী এক্সপেস। শিয়ালদা ডিভিশনে যে ট্রেনগুলি শনিবার থেকে চালানো হয়েছে, সেগুলি হল শিয়ালদহ-নয়া দিল্লি এসি স্পেশাল, শিয়ালদহ-আলিপুরদুয়ার স্পেশাল, শিয়ালদহ-বালিয়া স্পেশাল, শিয়ালদহ-জয়নগর গঙ্গাসাগর স্পেশাল।
সারা রাজ্য জুড়েই ক্রমশঃ শিথিল হচ্ছে কঠোর বিধি নিষেধ। বর্তমানে অনেক বেশি মানুষ এখন শহর কলকাতায় যাচ্ছেন। আর যাত্রীদের কথা মাথায় রেখেই বন্ধ দূরপাল্লার ট্রেনগুলি পুনরায় চালু করছে রেল। প্রত্যেকটি ট্রেন আগের টাইম টেবিল অনুযায়ী চলবে। দূরপাল্লার ট্রেন চালু হলেও এখনই লোকাল ট্রেন নিয়ে কোনও আলোচনা হয়নি রেলের শীর্ষ আধিকারিকদের মধ্যে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…