Categories: National

স্থানীয়দের জন্য চাকরি সংরক্ষণ লাদাখে

খবর লাইভ : সংবিধানের ৩৭০ ও ৩৫-এ ধারা প্রত্যাহারের পর প্রায় ২২ মাস কেটে গেছে৷ নতুনভাবে আলোচনায় উঠে এসেছে জম্মু-কাশ্মীর৷ সেখানে সেনা বাড়ানো হচ্ছে৷ মনে করা হচ্ছে, জম্মুকে আলাদা রাজ্যের মর্যাদা দেওয়া হতে পারে৷ ২০১৯ এ জম্মু-কাশ্মীরের রাজ্য তকমা কেড়ে নেবার পাশাপাশি একে জম্মু-কাশ্মীর ও লাদাখ নামের দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়৷ এরই মধ্যে লাদাখের ইউনিয়ন টেরিটরি প্রশাসন এই নতুন প্রতিষ্ঠিত কেন্দ্রশাসিত অঞ্চলের নিয়োগ বিধি ঘোষণা করেছে৷ সেখানে বলা হয়েছে, স্থানীয়দের জন্য একচেটিয়া চাকরি সংরক্ষণ করা হবে। মুসলিমদের পাশাপাশি এখানে প্রচুর বৌদ্ধও রয়েছেন৷ লেফটেন্যান্ট গভর্নর আরকে মাথুর স্বাক্ষরিত এই আদেশের ফলে জম্মু কাশ্মীরের পূর্ববর্তী রাজ্যের বিশেষ মর্যাদাকে বাতিল করার পরে স্থানীয়রা যে দাবি তুলেছিলেন, এর মাধ্যমে তা পূরণ করার চেষ্টা করা হল বলে মনে করা হচ্ছে৷ লাদাখ এমপ্লয়মেন্ট পরিষেবা নিয়োগ বিধিমালায় স্পষ্ট বলা হয়েছে, লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের বাসিন্দা না হলে কোনও ব্যক্তিকে চাকরিতে নিয়োগ দেওয়া হবে না৷ তবে এই বিধি জম্মু কাশ্মীর পুনর্গঠন আইন, ২০১৯-এর ধারা ৮৯(২) এর বিধানের অধীনে লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চলে ইতিমধ্যে নিয়োগকৃত ব্যক্তিদের জন্য প্রযোজ্য হবে না৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago