খবর লাইভ : উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ। যার প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃহস্পতি ও শুক্রবার ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর। রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা দফতর বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির আশঙ্কার কথা জানিয়ে জেলা প্রশাসন ও কলকাতা পুরসভারকে সতর্ক করেছে।
২৬ মে যশ আছড়ে পড়ার দিন ও তার পরের দিন ভরা কোটালের জেরে সমুদ্র ও উপকূলবর্তী এলাকার নদীগুলোতে জলোচ্ছ্বাস দেখা যায়। পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় সমুদ্র ও নদীর বাঁধ ভেঙে জল ঢুকে পড়ে একের পর এক গ্রামে। ১১ জুন ভরা কোটাল হওয়ার কথা। ফলে সমুদ্র ও নদী বাঁধগুলো মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। তবে বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে বাংলার কোন কোন জেলায় বেশি বৃষ্টি হবে সেই সতর্কবার্তা এখনও জারি করেনি আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা জিসি দাস বলেন, উপকূলবর্তী এলাকায় বেশি বৃষ্টি হবে। কেন্দ্রীয় আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গের তুলনায় ওড়িশায় বেশি বৃষ্টিপাত হবে। এই নিম্নচাপের প্রভাবে ওই রাজ্যে শুক্রবার পর্যন্ত অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…