খবর লাইভ : কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ্য ভাতা বাড়তে চলেছে ১ জুলাই থেকে। ১৭ শতাংশ থেকে বেড়ে ২৮ শতাংশে পৌঁছতে পারে। তবে মিলবে না কোনওরকম বকেয়া বা এরিয়ার। করোনা ও লকডাউনের জেরে গত বছরে স্থগিত হয়ে যায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি।
বকেয়া-সহ বর্ধিত হারে ডিএ মিলবে বলে সরকারি কর্মচারীদের মধ্যে প্রত্যাশা ছিল। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা জানিয়েছেন, ডিএ বৃদ্ধি স্থগিত রাখার সময়ই বলে দেওয়া হয়েছিল, গত বছরের জানুয়ারি থেকে এ বছরের জুন পর্যন্ত তিন দফায় যে পরিমাণ ডিএ বাড়ার কথা, তা যোগ করেই নতুন ডিএ-র হার স্থির হবে। তবে ডিএ বাবদ কোনও বকেয়া দেওয়া হবে না। শেষবার বেড়ে ২০১৯-এর ডিসেম্বর পর্যন্ত ডিএ-র হার ছিল ১৭%। মার্চে কেন্দ্র ৪ শতাংশ ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল। যা ২০২০-র ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু এপ্রিলে নির্দেশিকা জারি হয়, ২০২১-এর জুন পর্যন্ত ডিএ বৃদ্ধি স্থগিত থাকবে।
বকেয়া বা এরিয়ার না দিলেও এক ধাপে ১১ শতাংশ বৃদ্ধি হচ্ছে মহার্ঘ্য ভাতা। এর কারণ হিসেবে তুলে ধরা হয়েছে কেন্দ্রের বিনামূল্যে টিকাকরণ ও নভেম্বর পর্যন্ত রেশন নীতি। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, ১৮ বছরের ঊর্ধ্বে সকলের জন্যই বিনামূল্যে কোভিডের টিকা কিনে দেবে কেন্দ্র। সূত্রের খবর, এর জন্য অতিরিক্ত ১০ থেকে ১৫ হাজার কোটি টাকা খরচ হবে। আবার অন্যদিকে, ৮০ কোটি মানুষকে দীপাবলি পর্যন্ত বিনামূল্যে বাড়তি রেশন জোগাতেও ১.১ থেকে ১.৩ লক্ষ কোটি টাকা খরচ হবে। সব মিলিয়ে টিকা ও রেশনের জন্য কেন্দ্রের বাড়তি খরচ ১.৪৫ লক্ষ কোটি টাকায় পৌঁছে যেতে পারে। যে কারণে ডিএ বাবদ বকেয়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল অর্থমন্ত্রক।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…