Categories: State

ভবানীপুরে মমতার বিরুদ্ধে বিজেপির প্রার্থী তথাগত নাকি রুদ্রনীল? চিন্তা বাড়ছে বিজেপির অন্দরে

খবর লাইভ : ভবানীপুরে উপ নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী কে হবেন? তা নিয়ে জোর চিন্তা বঙ্গ বিজেপি নেতাদের। দলীয় সূত্রে খবর, নাম উঠে আসছে তথাগত রায়ের। এর পাশাপাশি রাজ্য বিজেপির প্রথম সারির কয়েকজন নেতাকে ওই কেন্দ্রে লড়ার ইঙ্গিত ইতিমধ্যেই দেওয়া হয়েছে। তবে তৃণমূলের ‘ভরা মরশুমে’ কেউই আর হারের বোঝা নিজের কাঁধে নিতে চাইছেন না।

ভবানীপুর কেন্দ্রে উপ নির্বাচনে তৃণমূলের প্রার্থী মমতা। আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা না হলেও, এই নাম মোটামুটি ভাবে চূড়ান্ত। এবার বিধানসভা ভোটে হাইভোল্টেজ ওই কেন্দ্রে বিজেপির টিকিটে লড়েছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। কেন রুদ্রনীলকে প্রার্থী করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছিল গেরুয়া শিবিরের অন্দরে। যদিও কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের কাছে এই আপত্তি ধোপে টেকেনি। শেষ পর্যন্ত যা হওয়ার তাই হয়েছে। ২৫ হাজারেরও বেশি ভোটে ওই কেন্দ্রে রুদ্রনীল হেরে ছিলেন তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে। ঘটনা হল ওই কেন্দ্রের লড়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন বিজেপি নেতা তথাগত রায়। সূত্রের খবর, টিকিট পাওয়ার জন্য দিল্লিরও কড়া নেড়েছিলেন তিনি। কিন্তু সেই সময় তা আমল না দিয়ে রুদ্রনীলকেই প্রার্থী করা হয়।

এবার রাজ্য বিজেপির বড় অংশ চাইছে তথাগতকেই ভবানীপুর কেন্দ্রে প্রার্থী করা হোক। যদিও ঘনিষ্ঠ মহলে তথাগত জানিয়েছেন, প্রথমবার তাঁকে টিকিট দেওয়া হয়নি। এবার মমতার বিরুদ্ধে লড়তে তিনি ভবানীপুরে যাবেন না। তবে শুধু তথাগত নন, হাইভোল্টেজ ওই কেন্দ্রে লড়াইয়ের বার্তা পৌঁছেছে রাজ্য বিজেপির আরও কয়েকজন শীর্ষ নেতার কাছে। কিন্তু যেভাবে এখন রাজ্যে তৃণমূলের হাওয়া বইছে, তাঁদের কেউই ওই কেন্দ্রে দাঁড়ানোর সাহস পাচ্ছেন না। বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে অনেকেই বিজেপিতে নাম লিখিয়েছেন। সেই সব নতুন মুখদের অনেককেই দিল্লির নেতারা টিকিট দিয়েছিলেন। যদিও তাঁদের অধিকাংশই অবশ্য ভোটে পরাজিত হয়েছেন। ফলে বিজেপির অন্দরে নতুন পদ্ম নেতাদের টিকিট নীতি রীতিমতো প্রশ্নের মুখে পড়েছে।

পরিস্থিতি এমন দিকে গড়িয়েছে, কেন্দ্রীয় নেতারা ভবানীপুর কেন্দ্রে কাকে প্রার্থী করা হবে তার দায়িত্ব রাজ্য নেতাদের কাঁধেই সঁপেছেন। আর বঙ্গ নেতারা অনেকেই বুঝতে পারছেন না শেষ পর্যন্ত বিড়ালের গলায় ঘণ্টা বাঁধতে কে এগিয়ে আসবেন। সে ক্ষেত্রে রুদ্রনীলকেই ফের ওই কেন্দ্রে দাঁড় করানোর প্রবল সম্ভাবনা। যেভাবে তিনি ভবানীপুর অঞ্চলে মাটি কামড়ে পড়ে আছেন, তা থেকে স্পষ্ট মমতার বিরুদ্ধে লড়তে কোনও আপত্তি থাকবে না রুদ্রনীলের।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago