খবর লাইভ : আবারও গুলি চলল ব্যারাকপুর শিল্পাঞ্চলের ভাটপাড়ায়। অভিযোগ, বৃহস্পতিবার রাতে বিজেপির এক নেতার বাড়ি লক্ষ্য করে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। অল্পের জন্য ওই বিজেপি নেতা ও তাঁর পরিবার রক্ষা পেলেও আতঙ্ক পিছু ছাড়ছে না ভাটপাড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের।
বিজেপির অল ইন্ডিয়া মজদুর ইউনিয়নের রাজ্য সহ-সভাপতি লালুবাবু প্রসাদ। ওই বিজেপি নেতা জানান, পর পর তিন রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। ঘরের ভিতর টিভিতে, দেওয়ালেও গুলির চিহ্ন রয়েছে। অভিযোগ, টাটা সুমো করে একদল দুষ্কৃতী এসে জানালা লক্ষ্য করে গুলি চালায়। অল্পের জন্য রেহাই পান ওই বিজেপি নেতা ও তাঁর পরিবার। শুধু ওই নেতার বাড়ি নয়, তাঁর বাড়ির কাছে এক নার্সিংহোমেও লুঠপাট চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর জেরে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। আতঙ্কে কার্যত গৃহবন্দি লালবাবু প্রসাদের পরিবার। এই ঘটনায় অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে। তবে অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পাল্টা দাবি, বিজেপির দলীয় কোন্দলের জন্য এই ঘটনা ঘটছে। আর নিজেদের সেই দোষ আড়াল করার জন্য তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলছে তারা।
বিধানসভার ভোট মিটেছে এক মাস কেটে গিয়েছে। তার পরেও শান্ত হয়নি ভাটপাড়া। শুক্রবার ওই বিজেপি নেতার বাড়ি যান ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। সেখানে তিনি জানান, পুলিশ নিষ্ক্রিয়। কিন্তু কীভাবে পরপর দুষ্কৃতী হানা হচ্ছে ভাটপাড়ায়?
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…