খবর লাইভ : আলাপন বন্দ্যোপাধ্যায় এর চ্যাপ্টার ক্লোজড। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এহেন মন্তব্য করলেও, কেন্দ্র ওই ইস্যু থেকে পিছপা হতে নারাজ। পর্যালোচনা বৈঠকে আলাপনের গড়হাজিরা নিয়ে আরও কড়া অবস্থান নিল কেন্দ্র। সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রক মনে করছে ওই বৈঠকে না থেকে তৎকালীন মুখ্যসচিব যা করেছেন, সেটা কর্মচ্যুতি ও উদ্দেশ্যপ্রণোদিত। একজন মুখ্যসচিব কখনও মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মীর মত কাজ করতে পারেন না।
রাজ্যের মুখ্যসচিব হিসেবেই আলাপনকে শোকজ করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। কিন্তু তিনি ইতিমধ্যেই অবসর নিয়েছেন মুখ্যসচিবের পদ থেকে। তবে কেন্দ্রের পত্রাঘাতের পরেও সদ্য প্রাক্তন মুখ্যসচিব আলাপনের পাশেই থাকবে রাজ্য সরকার। বুধবার একথা স্পষ্ট জানিয়েছেন মমতা। নবান্ন সূত্রে খবর, বিপর্যয় মোকাবিলা আইন বলে তাকে যে শোকজ করা হয়েছে আজ তার জবাব দিল্লিতে পাঠিয়ে দেবেন আলাপন। তবে তাকে শোকজ করা হয়েছিল মুখ্য সচিব হিসেবে। এখন তিনি আর মুখ্যসচিব নন। ফলে রাজ্যের বর্তমান মুখ্যসচিব আলাদা করে কোনও জবাব দিল্লিকে দেবেন কিনা, তা এখনও পরিষ্কার নয়। পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে আইনজ্ঞদের মতামত নিচ্ছে নবান্ন।
অন্যদিকে আলাপনকে ‘সবক শেখাতে’ আটঘাট বেঁধে নামছে কেন্দ্রও। সূত্রের খবর তৎকালীন মুখ্য সচিব আলাপনের প্রধানমন্ত্রীর বৈঠক অনুপস্থিত থাকার বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রীর বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে হাজির হয়ে রাজ্যের বিপর্যয় নিয়ে একটি প্রেজেন্টেশন দেওয়ার কথা ছিল মুখ্যসচিবের। সেই বৈঠকে বেশকিছু সময় করে আসেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন আলাপন। মুখ্যমন্ত্রী দেরি করে আসার বিষয়টিকে রাজনৈতিক বিষয় বলে দেখছে কেন্দ্র। কিন্তু মুখ্য সচিব হিসেবে আইএএস অফিসার আলাপন বন্দ্যোপাধ্যায় এর ওই বৈঠকে অনুপস্থিতি ভাল নজরে দেখছে না কেন্দ্র। রাজ্যের সর্বোচ্চ পদাধিকারী আমলার কাছে কি এই ধরণের আচরণ প্রত্যাশিত? সব মিলিয়ে আলাপন বন্দ্যোপাধ্যায় যে আদৌ ক্লোজড চ্যাপ্টার নয় তা আরও একবার বুঝিয়ে দিল কেন্দ্র।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…