Categories: National

কোভিশিল্ডের একটি ডোজ একাই একশো? কার্যকারিতা পরীক্ষা করবে কেন্দ্র

খবর লাইভ : অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিড-১৯ প্রতিষেধক কোভিশিল্ড৷ দেশে সেটি প্রস্তুত করছে সেরাম ইনস্টিটিউট৷ কোভিশিল্ডের একটি ডোজ ও দুটি টিকার (কোভিশিল্ড ও কোভ্যাকসিন) সংমিশ্রণের কার্যকারিতা কতটুকু, তার পরীক্ষা শুরু করতে চলেছে কেন্দ্র। সোমবার এমনই জানানো হয়েছে কেন্দ্রের তরফ থেকে৷ আগামী এক মাসের মধ্যেই দুটি সংস্থার টিকার সংমিশ্রণের কার্যকারিতা কতটা, তা নিয়ে পরীক্ষা শুরু করবে কেন্দ্র। দু-আড়াই মাসের মধ্যেই সেই গবেষণার ফল জানা যাবে বলে মনে করা হচ্ছে।

টিকাকরণের শুরুতে কেন্দ্রের তরফে বলা হয়েছিল, করোনা টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ যেন একই সংস্থার হয়। সম্প্রতি ২০ জন টিকাপ্রাপককে ভুলবশত দুই সংস্থার দুটি ডোজ দিয়ে দেওয়ার বিষয়টি সামনে আসতেই কেন্দ্রের তরফে জানানো হয়, এতে চিন্তার কোনও কারণ নেই। এই বিষয়ে নীতি আয়োগের সদস্য ভিকে পল বলেন, ‘টিকার সংমিশ্রণ কতটা কার্যকরী, তা জানার জন্য গবেষণার প্রয়োজন। কেন্দ্রের তরফে আগামী জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে প্রতিদিন দেশজুড়ে এক কোটি মানুষকে টিকা দেওয়ার যে লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে, তা পূরণ করতেই টিকা মিশ্রণের পরিকল্পনা করা হচ্ছে বলে দাবি।

অন্যদিকে, কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যে যে ৮ থেকে ১২ সপ্তাহের ব্যবধান তৈরি করা হয়েছে, তা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কতটা কার্যকর, তাও পরীক্ষা করে দেখা হবে। কোভিশিল্ডের একটি ডোজ দিলে তা সংক্রমণ প্রতিরোধে কতটা সক্ষম, তাও যাচাই করে দেখা হবে। মূলত জনসন অ্যান্ড জনসন ও স্পুটনিক লাইট টিকার উপাদান অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুরূপ, অথচ এই দুটি টিকা একটি ডোজের। সেই কারণেই ভারতে কোভিশিল্ড নামে পরিচিত এই টিকার একটি ডোজ কতটা করোনা সংক্রমণ রুখতে সক্ষম, তা জানতেই গবেষণা করা হবে। যদি কার্যকারিতা প্রমাণ হয়, তাহলে দুটি ডোজের বদলে টিকার একটি ডোজও দেওয়া হতে পারে। তাতে ঘাটতি কিছুটা কমবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago