খবর লাইভ : আবহাওয়াবিদদের পূর্বাভাস মতোই ভীমগতিতে ওড়িশায় আছড়ে পড়ল যশ। ভদ্রকের ধামড়া ও বালেশ্বরের মধ্যবর্তী উপকূলে এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ আঘাত করে ঘূর্ণিঝড়। মৌসম ভবন সূত্রে খবর, প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় যশ। যার জেরে ব্যাপক ক্ষতি হয়েছে ওড়িশার একাধিক জেলায়। পশ্চিমবঙ্গেরও পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে।
পূর্বাভাস ছিল, বেলা ১২টা নাগাদ ল্যান্ডফল করবে যশ। কিন্তু আশঙ্কা বাড়িয়ে সময়ের অনেক আগেই এগিয়ে আসে ঘূর্ণিঝড়। মৌসম ভবন সূত্রে খবর, ঘণ্টায় ২০ কিমি বেগে ওড়িশার উত্তর উপকূল অতিক্রম করেছিল যশ। পরে গতিবেগ অনেকটাই বাড়িয়ে ঘণ্টায় ১২০-১৪০ কিমি গতিতে উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ে। ঘূর্ণিঝড় যত শক্তি বাড়াতে থাকে, ততই বিপদ বাড়ে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতেও। ফুঁসতে শুরু করে দিঘার সমুদ্র। দিঘা, মন্দারমণিতে সমুদ্রের জলোচ্ছ্বাস প্রায় ৩০ ফুট পর্যন্ত উঠে যায়। যার ফলে সমুদ্রের নোনা জল ঢুকে গ্রামের পর গ্রাম ভাসিয়ে দেয়। একই হাল দক্ষিণ ২৪ পরগনার। সেখানে সাগরদ্বীপ, কাকদ্বীপ, নামখানা, পাথরপ্রতিমা, বকখালি প্রভৃতি এলাকায় একের পর এক গ্রাম প্লাবিত হতে থাকে।
বাঁধ ভেঙেছে বহু জায়গায়। অসংখ্য মানুষ এখনও আটকে রয়েছেন জলে। এই অবস্থায় দ্রুত উদ্ধারকার্যে নেমেছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। সমানভাবে হাত লাগিয়েছে বায়ুসেনা ও নৌসেনাও। সূত্রের খবর, পূর্ব মেদিনীপুরের দিঘা-সহ একাধিক এলাকায় উদ্ধারের কাজ চালান বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। সেনার সদস্যরাও নেমেছেন পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন যে ১৩০টির বেশি বাঁধ ভেঙেছে। ফলে আশঙ্কা থেকেই যাচ্ছে। সেচ দফতরকেও তিনি নির্দেশ দিয়েছেন জলাধারগুলির উপর নজর রাখতে যাতে বন্যা পরিস্থিতি তৈরি না হয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…