খবর লাইভ : প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীদের করোনা নিয়ে বৈঠক। আর সেই বৈঠক শেষেই ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তাঁকে মুখ খুলতেই দেওয়া হয়নি।
এদিন মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে জানান, ‘যখন আমি রয়েছি মুখ্যমন্ত্রী হিসেবে তখন জেলা শাসকদের থাকার কোনও দরকার ছিল না। ১০ টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের ডাকা হয়েছিল৷ কিন্তু কোনও মুখ্যমন্ত্রীকেও একটিও কথা বলতে দেওয়া হয়নি ৷ পুতুলের মতো বসিয়ে রাখা হয়েছিল৷ শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন। উনিও তাঁদের সঙ্গে কথা বলে আর নিজের কথা বলে চলে গেলেন। আমরা অ-বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা শুধু চুপ করে বসেছিলাম। শুধু জেলাস্তরের আধিকারিকদের কথা শুনে আর প্রধানমন্ত্রীর ভাষণের মাধ্যমে ওই বৈঠক শেষ করা হয়েছে। বৈঠকে আমি প্রস্তুত ছিলাম ভ্যাকসিন নেই, পরিকল্পনা নেই ও ওষুধ নেই তাহলে কীভাবে লড়ব করোনার সঙ্গে এই বিষয়গুলো বলার জন্য। কিন্তু আমাদের কাউকে মুখ খুলতে দেওয়া হল না।’
পাশাপাশি কড়া ভাষায় আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ‘আমরা চেয়েছি ১০ কোটি ভ্যাকসিন পাচ্ছি ১ কোটি। চলতি সপ্তাহে আমাদের ২৪ লক্ষ ভ্যাকসিনের দরকার ছিল পাঠিয়েছে ১৩ লক্ষ। আমাদের রেমডিসিভির দেওয়া হচ্ছে না। উনি রোজই এক কথা বলেন। পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। শুধুই বলছেন সংক্রমণ কমছে। ওনারা রাজ্যে চিকিৎসকদের দল পাঠাননি। তার জায়গায় গঙ্গায় মরদেহ ভেসে আসছে। দেশে এই মুহূর্তে খুবই কঠিন সময় চলছে, আর প্রধানমন্ত্রী হাল্কাভাবে ব্যাপারটিকে নিচ্ছেন।’
এর আগেও যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভাঙার কথা বলে কেন্দ্রকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। আজও সেই পথে হেঁটে তিনি জানিয়েছেন, ভ্যাকসিন নেই, ওষুধ নেই, অক্সিজেন নেই, আমরা যদি কেন্দ্রের ফর্মুলায় হাঁটি তাহলে ১০ বছর লাগবে করোনাকে তাড়াতে। রাজ্যে টিকাকরণের কাজ ধীর গতিতে হচ্ছে কারণ আমাদের কাছে পর্যাপ্ত ভ্যাকসিন নেই। ৬০ কোটি টাকার ভ্যাকসিন কিনেছি। আর কেন্দ্র ঘোষণা করছে তিনমাস পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে। নিজের জেদের বসেই সবকিছু করছেন, নিজেদের রাজা ভাবছেন, আর সাধারণ মানুষ ওনার প্রজা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…