খবর লাইভ : করোনা ভাইরাসের থাবা এবার কবি জয় গোস্বামীর শরীরে। রবিবার তাঁর করোনার রিপোর্ট পজিটিভ আসে। কোনও ঝুঁকি না নিয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। জয় গোস্বামীর করোনায় আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর অনুরাগীরা। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্বেগের কোনও কারণ নেই। কবির শারীরিক পরিস্থিতি স্থিতিশীল।
পরিবার সূত্রে খবর, রবিবার সকালে আচমকাই জ্বর। শরীরের তাপমাত্রা ক্রমশই বাড়তে থাকে। সেই সঙ্গে পেটের গোলমালও ধরা পড়ে। করোনা পরীক্ষা করা হয় ৬৬ বছরের কবির। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে নিয়ে যাওয়া হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। প্রথমে নন কোভিড ওয়ার্ডে ভর্তি করা হয় কবিকে। পরে রাত ১০টা নাগাদ কোভিড পরীক্ষার ফলাফল পজিটিভ আসায় কোভিড ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। জয় গোস্বামীর স্ত্রী কাবেরী গোস্বামীকেও বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শরীরেও করোনার মৃদু উপসর্গ লক্ষ্য করা গিয়েছে।
তবে করোনায় আক্রান্ত হলেও ‘মেঘ বালিকার’ স্রষ্টার শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…