খবর লাইভ : করোনা আক্রান্ত এক মহিলাকে ধর্ষণ। চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে মধ্যপ্রদেশের ভোপালে একজন পুরুষ নার্সের বিরুদ্ধে। নৃশংস ওই ঘটনার পর শারীরিক অবস্থার অবনতি ঘটে নির্যাতিতার। ভেন্টিলেশনে দেওয়া হলেও শেষ রক্ষা হল না। ওই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই মারা যান তিনি।
পুলিশ সূত্রে খবর, বছর ৪৩ এর এক মহিলা করোনা আক্রান্ত হয়ে ভোপাল মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অভিযোগ ভর্তি হওয়ার পরেই তাকে এক জন পুরুষ নার্স ধর্ষণ করে। ৬ এপ্রিল বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান তিনি। এরপরই শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়। ২৪ ঘণ্টা যেতে না যেতেই মৃত্যু!
পুলিশ আরও জানিয়েছে, মৃত্যুর আগে হাসপাতালের এক চিকিৎসকের কাছে অভিযুক্ত সম্পর্কে বর্ণনা দেন ওই মহিলা। বর্ণনার ভিত্তিতে শনাক্ত করা হয় অভিযুক্ত নার্সকে। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় সন্তোষ আহিরওয়ারকে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…