খবর লাইভ : দেশজুড়ে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। তা সত্ত্বেও হুঁশ ফিরছে না মানুষের। সরকার থেকে বারবার বলা হচ্ছে জমায়েত এড়িয়ে চলার। কিন্তু তা কানে তুললে তো! উত্তরপ্রদেশের বদাউন জেলার বিখ্যাত সুফি সাধক হজরত মৌলানা আব্দুল হামিদ মুহাম্মদ সালিমুল কাদরির শেষকৃত্যে উপচে পড়া ভিড়। উত্তরপ্রদেশ পুলিশ ইতিমধ্যেই মহামারী আইনের বিভিন্ন ধারায় এফআইআর দায়ের করেছে মসজিদ কমিটির বিরুদ্ধে।
দিল্লির নিজামুদ্দিন মারকায ও কুম্ভমেলার পুনরাবৃত্তি এবার উত্তরপ্রদেশের বদাউনে। কোভিড প্রোটোকল উপেক্ষা করেই শেষকৃত্যে থিকথিকে ভিড়। মহামারী আইনে শেষকৃত্য করতে ২০ জনের জমায়েতের অনুমতি দেওয়া হয়েছে। সেখানে এই ধর্মীয় ব্যক্তিত্বের শেষকৃত্যে ভিড় জমান কমপক্ষে ২০ হাজার মানুষ। স্থানীয় পুলিশের বক্তব্য, মৌলানার মৃত্যুর খবর প্রচার হতেই বিভিন্ন গ্ৰাম ও শহর থেকে প্রাইভেট ও ম্যাটাডোর গাড়িতে মানুষ উপস্থিত হতে থাকে। যে মসজিদের কাছে হজরতের দেহ রাখা হয়েছিল সেখানকার রাস্তা ও আশপাশের এলাকা মুহূর্তের মধ্যে ভিড় জমতে থাকে। পুলিশের কিছুই করার ছিল না সেই সময়। সকলেই মৌলানাকে শেষ দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েন।
জমায়েতের ভিডিও ছড়িয়ে পড়ায় পুলিশ নড়েচড়ে বসেছে। এলকাবাসীদের আতঙ্ক, এই জমায়েত থেকে নতুন করে যদি ফের সংক্রমণ ছড়ায়!
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…