Categories: National

করোনার ছোবলে দেশের ২৪ ঘন্টায় রেকর্ড মৃত্যু

খবর লাইভ : আরও ভয়াবহ হচ্ছে দেশের করোনা পরিস্থিতি। মারণ ভাইরাসের দাপট কিছুতেই কমানো যাচ্ছে না। গত ২৪ ঘন্টায় ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ৪,১৮৭ জন। অন্যদিকে টিকা নিয়েও করোনা আক্রান্ত হয়েছেন খোদ চিকিৎসকরা। হাসপাতালে মোট ১৪ জন চিকিৎসক করোনা আক্রান্ত। যার জেরে চ্যালেঞ্জের মুখে কলকাতা পোর্ট ট্রাস্ট সেন্টিনারি হাসপাতালের চিকিৎসা পরিষেবা।

শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ৪ লক্ষ ১ হাজার ৭৮ জন। এর ফলে দেশে মোট করোনা আক্রান্ত বেড়ে দাঁড়াল ২ কোটি ১৮ লক্ষ ৯২ হাজার ৬৭৬। অক্সিজেনের অভাব তো রয়েছেই। যার ফলে অসহায় ভাবে মৃত্যুর মুখে ঢলে পড়তে হচ্ছে হাজার হাজার করোনা আক্রান্তকে।

দেশের মধ্যে সবচেয়ে শোচনীয় অবস্থা মহারাষ্ট্রের। গত ২৪ ঘণ্টায় উদ্ধব ঠাকরের রাজ্যে সংক্রমিত হয়েছেন ৫৪ হাজার ২২ জন। করোনার ছোবলে নতুন করে প্রাণ হারিয়েছেন ৯২০ জন। এখনও পর্যন্ত মারাঠাভূমে সংক্রমণের বলি  ৭৪ হাজার ৪১৩ জন।

মহারাষ্ট্রের পাশাপাশি বেহাল অবস্থা কর্নাটকেরও। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৮ হাজার ৭৮১ জন। কন্নড় ভূমির পরিস্থিতি সামাল দিতে আগামী ১০ তারিখ সকাল ৬ টা থেকে ২৪ তারিখ সকাল ৬টা পর্যন্ত পূর্ণাঙ্গ লকডাউন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা।

রাজধানী দিল্লিতেও করোনা ভাইরাস বেনজির তাণ্ডব চালাচ্ছে। গত ২৪ ঘন্টায় দিল্লিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৮৩২ জন। আর প্রাণ হারিয়েছেন ৩৪১ জন।

অন্যদিকে যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশেও লাগাম ছাড়া গতি ভাইরাসের। আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৭৮০ জন। দক্ষিণের রাজ্য কেরলে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৮ হাজার ৪৬০ জন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago