খবর লাইভ : লিকার চা, পক্ক কেশের যুগ পার করে আলিমু্দ্দিন গা ভাসিয়েছিল ট্রেন্ডের সঙ্গে। নির্বাচনে প্রার্থী হিসাবে ফ্রন্টলাইনে আনা হয়েছিলেন বহু তরুণ তুর্কিকেই। যাতে তার প্রতিফলন হয় ইভিএমে। কিন্তু সব হিসাব তছনছ করে আরও অন্ধকারে তলিয়ে গেল বাম-কংগ্রেস। দলের এইসব তরুণ প্রজন্মের জয় তো দূরের কথা, জমানত বাজেয়াপ্ত হল বেশ কয়েকজনের।
নন্দীগ্রামে এবার মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী ছিলেন মীনাক্ষি মুখোপাধ্যায়। তাঁর বিপরীতে ছিলেন দুই হেভিওয়েট মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। এই দুই মহারথীর তুলনায় মীনাক্ষি রাজনীতিতে একেবারেই যে নতুন, তা বলাই যায়। ভোটের ফল বের হতেই দেখা গেল, তাঁর প্রাপ্ত ভোট ৬ হাজারের কিছু বেশি। শুধু মীনাক্ষি নয়, জেএনইউ- এর প্রাক্তনী ঐশী ঘোষ এই প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জামুড়িয়ায়। তাঁর প্রাপ্ত ভোট ১৪.৮৯ শতাংশ। লজ্জাজনক হার হয়েছে সিঙ্গুরে সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য (১৪.৩%), খড়দহের দেবজ্যোতি দাস(১৪.৭০%), কল্যাণীর সবুজ দাস(১০.০৬%), রাজারহাট-নিউটাউনের সপ্তর্ষি দেবের(১৩.৪৩%)। এই সমস্ত প্রার্থীদের প্রাপ্ত ভোট ১৬ শতাংশেরও কম। ফলতঃ তাঁদের জমানত বাজেয়াপ্ত হয়েছে।
খারাপ অবস্থা কংগ্রেস শিবিরেও। রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান এবার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তাঁর পুরনো কেন্দ্র চাঁপদানি থেকে। তাঁর প্রাপ্ত ভোট ১১.৫৭ শতাংশ।
কখন হয় জমানত বাজেয়াপ্ত? কোনও কেন্দ্রে মোট যা ভোট পড়ে, তার ১৬.৪ শতাংশ ভোট প্রার্থী না পেলে তাঁর জমানত বাজেয়াপ্ত হয়। অর্থাৎ সেই প্রার্থী ভোটের আগে যে টাকা জমা রেখেছিল, ওই টাকা বাজেয়াপ্ত করে কমিশন।
কথায় বলে, সময়ের সঙ্গে তাল রেখে চলতে হয়। নাহলে পিছিয়ে পড়তে হয়। বামফ্রন্ট এবং কংগ্রেস কিন্তু সেই চেষ্টার খামতি রাখেনি। এমনকী আব্বাস সিদ্দিকির দলের সঙ্গে বন্ধুত্বও পাতিয়েছিল। কিন্তু তাদের মরা গাঙে জোয়ার এল কই?
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…