Categories: National

মোদি করোনার ‘সুপার স্প্রেডার’, বিস্ফোরক আইএমএ-র ভাইস প্রেসিডেন্ট

খবর লাইভ : ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের জাতীয় ভাইস প্রেসিডেন্ট ড. নভজ্যোত দাহিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে করোনা ভাইরাসের ‘সুপার স্প্রেডার’ বলে অভিহিত করেছেন৷
করোনার দ্বিতীয় ছোবলে দেশ যখন ফের ভয়ানক সঙ্কটের মধ্যে তখন প্রধানমন্ত্রী মোদি ব্যস্ত ছিলেন পশ্চিমবঙ্গসহ অন্যান্য ভোটমুখী রাজ্যগুলিতে তাঁর দলের হয়ে ভোট প্রচারে। কোভিড সংক্রমণ ভয়ানক হারে বাড়ায় বামফ্রন্ট, কংগ্রেস, তৃণমূল প্রচারে রাশ টেনেছিল। অথচ সমস্ত কাজ ফেলে প্রধানমন্ত্রী বিজেপির হয়ে প্রচার করে বেড়াচ্ছিলেন। এই অবস্থায় কোভিড পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা কথা বলতে চাইলেও প্রধানমন্ত্রীর নাগাল পাওয়া যায়নি। এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। অভিযোগ, অক্সিজেন, রেমডেসিভিয়ারের আকাল সামলাতে সুরাহা চেয়ে মোদিকে জরুরি ফোন করেছিলেন তিনি। কিন্তু প্রধানমন্ত্রীর দফতর তাঁকে জানিয়ে দেয়, মোদি এখন পশ্চিমবঙ্গে ভোট প্রচারে ব্যস্ত। তাঁর সঙ্গে কথা বলা যাবে না। এছাড়াও কোভিড সামলাতে কেন্দ্র তথা মোদির ব্যর্থতা নিয়ে বিভিন্ন মহলই সরব। বিদেশি মিডিয়াও মোদির প্রচারের দিকে আঙুল তুলেছে করোনা ছড়ানোর জন্য৷ দাহিয়া সেই দিকেই এবার সরাসরি ইঙ্গিত করলেন৷ এছাড়া এই সংকটকালীন মুহূর্তে কুম্ভমেলা আয়োজন নিয়েও তিনি মোদিকে একহাত নেন৷

দাহিয়া একটি বিবৃতিতে জানিয়েছেন, চিকিৎসকরা কোভিড-১৯ এর নিয়মাবলি জনগণকে বোঝানোর জন্য কঠোর চেষ্টা করছেন৷ অথচ প্রধানমন্ত্রী মোদি বড় বড় রাজনৈতিক সমাবেশগুলিতে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে দ্বিধাবোধ করেননি৷ বাতাসে কোভিড-১৯ এর সমস্ত নিয়ম ছুঁড়ে মেরেছেন৷ দাহিয়া আরও উল্লেখ করেছেন যে, ২০২০ সালের জানুয়ারিতে যখন প্রথম কোভিড রোগী ভারতে পাওয়া গিয়েছিল, তখন প্রধানমন্ত্রী সংক্রমণ নিয়ন্ত্রণের ব্যবস্থা না করে আমেরিকার তৎকালীন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাতে গুজরাতে এক লক্ষাধিক লোকের সমাবেশের আয়োজন করেছিলেন৷ এখন যখন কোভিড-১৯ এর দ্বিতীয় তরঙ্গ শীর্ষে পৌঁছেছে, পুরো স্বাস্থ্য ব্যবস্থা ব্যর্থ হচ্ছে, তবুও প্রধানমন্ত্রী এর সুরাহাতে কোনও পদক্ষেপ নেননি৷

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago